ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানিয়েছেন, সদ্য এসএসসি পাস করা ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীর পড়াশোনায় উৎসাহ বাড়াতে উপহার হিসেবে ট্যাব দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের আরও মনোযোগী ও উৎসাহিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা ভাবছে। এর অংশ হিসেবে ভালো ফল করা শিক্ষার্থীদের সম্মাননা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা যেন প্রযুক্তির ব্যবহার করে পড়াশোনায় আরও এগিয়ে যেতে পারে এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে, সে লক্ষ্যেই ট্যাব দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানিয়েছেন, সদ্য এসএসসি পাস করা ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীর পড়াশোনায় উৎসাহ বাড়াতে উপহার হিসেবে ট্যাব দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের আরও মনোযোগী ও উৎসাহিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা ভাবছে। এর অংশ হিসেবে ভালো ফল করা শিক্ষার্থীদের সম্মাননা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা যেন প্রযুক্তির ব্যবহার করে পড়াশোনায় আরও এগিয়ে যেতে পারে এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে, সে লক্ষ্যেই ট্যাব দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ