ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া দেশের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন।

এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন জামাল ভূঁইয়া।

চুক্তি অনুযায়ী, আগামী ছয় মাস জামাল ভূঁইয়া নগদের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠানের যোগাযোগ বাড়ানো এবং ডিজিটাল আর্থিক সেবার বিষয়ে সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখবেন তিনি।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়ার পর জামাল ভূঁইয়া বলেন, নগদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার ভালো লেগেছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত ও সম্মানিত বোধ করছেন।

তিনি বলেন, নগদের বিশ্বকাপকেন্দ্রিক সাম্প্রতিক প্রচারণা ছিল দারুণ। প্রতিষ্ঠানটি দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করছে, যা তাকে আকৃষ্ট করেছে।

জামাল আরও বলেন, উদ্ভাবনী সেবা ও গ্রাহকবান্ধব উদ্যোগের মাধ্যমে নগদ বাংলাদেশে ডিজিটাল লেনদেন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিভিন্ন প্রচারণা ও গ্রাহক সুবিধার কারণে প্রতিষ্ঠানটি মানুষের কাছে আরও পরিচিত হয়েছে।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, জামাল ভূঁইয়াকে নগদ পরিবারের অংশ হিসেবে স্বাগত জানানো হয়েছে। বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে নগদের সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবেই এ চুক্তি করা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে দেশের আরও তারকা খেলোয়াড়দের সঙ্গে নগদ যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে। দেশের সব পর্যায়ের ক্রীড়া ও ক্রীড়াবিদদের পাশে থাকার প্রত্যয়ও জানান তিনি।

অনুষ্ঠানে নগদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ, আনোয়ার উল্লাহ, শাহীন সারওয়ার ভূঁইয়া, আফজাল আহমেদ এবং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদসহ অনেকে উপস্থিত ছিলেন।

ট্যাগ : বাংলাদেশ ফুটবল ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া দেশের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন।

এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন জামাল ভূঁইয়া।

চুক্তি অনুযায়ী, আগামী ছয় মাস জামাল ভূঁইয়া নগদের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠানের যোগাযোগ বাড়ানো এবং ডিজিটাল আর্থিক সেবার বিষয়ে সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখবেন তিনি।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়ার পর জামাল ভূঁইয়া বলেন, নগদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার ভালো লেগেছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত ও সম্মানিত বোধ করছেন।

তিনি বলেন, নগদের বিশ্বকাপকেন্দ্রিক সাম্প্রতিক প্রচারণা ছিল দারুণ। প্রতিষ্ঠানটি দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করছে, যা তাকে আকৃষ্ট করেছে।

জামাল আরও বলেন, উদ্ভাবনী সেবা ও গ্রাহকবান্ধব উদ্যোগের মাধ্যমে নগদ বাংলাদেশে ডিজিটাল লেনদেন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিভিন্ন প্রচারণা ও গ্রাহক সুবিধার কারণে প্রতিষ্ঠানটি মানুষের কাছে আরও পরিচিত হয়েছে।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, জামাল ভূঁইয়াকে নগদ পরিবারের অংশ হিসেবে স্বাগত জানানো হয়েছে। বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে নগদের সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবেই এ চুক্তি করা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে দেশের আরও তারকা খেলোয়াড়দের সঙ্গে নগদ যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে। দেশের সব পর্যায়ের ক্রীড়া ও ক্রীড়াবিদদের পাশে থাকার প্রত্যয়ও জানান তিনি।

অনুষ্ঠানে নগদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ, আনোয়ার উল্লাহ, শাহীন সারওয়ার ভূঁইয়া, আফজাল আহমেদ এবং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ