ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও আসছেন নবম পে-স্কেলের আওতায়

ছবি: সংগৃহীত
ফলো করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম পে-স্কেলের আওতায় আসছেন। সরকারি চাকরিজীবীদের মতো তারাও গত ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন বলে জানিয়েছে সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্র।

সূত্র জানায়, এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন কাঠামোর অন্তর্ভুক্ত। তাই তাদের নবম পে-স্কেলের বাইরে রাখার সুযোগ নেই।

তবে সরকারি চাকরিজীবীদের মতো সব ধরনের ভাতা সুবিধা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পাবেন না বলেও জানা গেছে।

সরকারের এক কর্মকর্তা জানান, এমপিওভুক্ত জনবল নবম পে-স্কেলের আওতায় থাকবেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যেদিন থেকে নতুন পে-স্কেল কার্যকর হবে, একই সময় থেকে শিক্ষকরাও এর সুবিধা পাবেন।

এর আগে সোমবার (৩১ আগস্ট) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।

নতুন বেতন কাঠামোতে সর্বোচ্চ গ্রেড-১ এর বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

মন্ত্রিসভার বৈঠকে দীর্ঘ আলোচনা ও বিভিন্ন দিক পর্যালোচনার পর নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন গ্রেডের বেতন পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

ট্যাগ : পে স্কেল এমপিও শিক্ষক নবম পে স্কেল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও আসছেন নবম পে-স্কেলের আওতায়

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম পে-স্কেলের আওতায় আসছেন। সরকারি চাকরিজীবীদের মতো তারাও গত ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন বলে জানিয়েছে সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্র।

সূত্র জানায়, এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন কাঠামোর অন্তর্ভুক্ত। তাই তাদের নবম পে-স্কেলের বাইরে রাখার সুযোগ নেই।

তবে সরকারি চাকরিজীবীদের মতো সব ধরনের ভাতা সুবিধা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পাবেন না বলেও জানা গেছে।

সরকারের এক কর্মকর্তা জানান, এমপিওভুক্ত জনবল নবম পে-স্কেলের আওতায় থাকবেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যেদিন থেকে নতুন পে-স্কেল কার্যকর হবে, একই সময় থেকে শিক্ষকরাও এর সুবিধা পাবেন।

এর আগে সোমবার (৩১ আগস্ট) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।

নতুন বেতন কাঠামোতে সর্বোচ্চ গ্রেড-১ এর বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

মন্ত্রিসভার বৈঠকে দীর্ঘ আলোচনা ও বিভিন্ন দিক পর্যালোচনার পর নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন গ্রেডের বেতন পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ