ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র চালুর পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ের চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র চালু এবং উপজেলা হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৩১ আগস্ট) মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যেই স্বাস্থ্যসেবাকে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে আরও বিস্তৃত করা হচ্ছে।

তিনি জানান, আগামী তিন বছরের মধ্যে উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। হাসপাতালের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি চিকিৎসাসেবার মান ও প্রয়োজনীয় জনবলও বাড়ানো হবে।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের জন্য প্রায় ৪২ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষকে নিজ এলাকার কাছাকাছি প্রাথমিক ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়ন শুধু হাসপাতালের ভবন বা শয্যা বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সেবার মান বাড়ানো এবং রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করাও সরকারের অগ্রাধিকারের অংশ।

স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, জনগণের জন্য বরাদ্দ স্বাস্থ্যসেবা যথাযথভাবে পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে সরকার ইউনিয়নভিত্তিক স্বাস্থ্যব্যবস্থাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে। উপজেলা পর্যায়ে আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থা, উন্নত পরীক্ষাগার এবং অন্যান্য চিকিৎসাসুবিধা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

মন্ত্রী বলেন, সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে সাধারণ মানুষকে মৌলিক চিকিৎসার জন্য দূরের জেলা শহর বা রাজধানীমুখী হতে হবে না। স্থানীয় পর্যায়েই প্রয়োজনীয় সেবা পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

সভায় মানিকগঞ্জের প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : মানিকগঞ্জ স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র চালুর পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

দেশের মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ের চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র চালু এবং উপজেলা হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৩১ আগস্ট) মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যেই স্বাস্থ্যসেবাকে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে আরও বিস্তৃত করা হচ্ছে।

তিনি জানান, আগামী তিন বছরের মধ্যে উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। হাসপাতালের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি চিকিৎসাসেবার মান ও প্রয়োজনীয় জনবলও বাড়ানো হবে।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের জন্য প্রায় ৪২ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষকে নিজ এলাকার কাছাকাছি প্রাথমিক ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়ন শুধু হাসপাতালের ভবন বা শয্যা বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সেবার মান বাড়ানো এবং রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করাও সরকারের অগ্রাধিকারের অংশ।

স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, জনগণের জন্য বরাদ্দ স্বাস্থ্যসেবা যথাযথভাবে পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে সরকার ইউনিয়নভিত্তিক স্বাস্থ্যব্যবস্থাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে। উপজেলা পর্যায়ে আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থা, উন্নত পরীক্ষাগার এবং অন্যান্য চিকিৎসাসুবিধা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

মন্ত্রী বলেন, সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে সাধারণ মানুষকে মৌলিক চিকিৎসার জন্য দূরের জেলা শহর বা রাজধানীমুখী হতে হবে না। স্থানীয় পর্যায়েই প্রয়োজনীয় সেবা পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

সভায় মানিকগঞ্জের প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ