ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবন উদ্বোধন করলেন সেনাপ্রধান

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পশ্চিম ক্যাম্পাসে নির্মিত তিনটি নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার মিরপুর সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি ভবনগুলোর উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের পরিধি বাড়ানো এবং আধুনিক অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নির্মিত ভবনগুলো হলো ইউটিলিটি বিল্ডিং, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি টাওয়ার এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস টাওয়ার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নতুন ভবনগুলোর উদ্বোধনের পর সেনাপ্রধান ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি বিইউপির পশ্চিম ক্যাম্পাসের বিভিন্ন অংশ এবং শিক্ষার্থীদের আবাসিক এলাকা পরিদর্শন করেন।

অনুষ্ঠানের মূল আয়োজন অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা মিলনায়তনে। সেখানে স্বাগত বক্তব্য দেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম।

উপাচার্য তার বক্তব্যে শিক্ষা, গবেষণা এবং উচ্চশিক্ষা সম্প্রসারণে বিইউপির সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।

তিনি আরও জানান, আধুনিক ও সময়োপযোগী শিক্ষা পরিবেশ গড়ে তুলতে বিইউপি অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি একাডেমিক ও গবেষণামুখী বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম রচিত ‘Educating Minds; Awakening Conscience’ বইয়ের মোড়ক উন্মোচন করেন সেনাপ্রধান।

এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিইউপির ১৪টি শিক্ষার্থী দলকে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শিক্ষা ও গবেষণাক্ষেত্রে বিইউপির অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু ভালো একাডেমিক ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। নৈতিকতা, সততা, দায়িত্ববোধ ও মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলাও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম প্রধান দায়িত্ব।

আধুনিক শিক্ষার পরিবেশ তৈরি, গবেষণার সুযোগ বাড়ানো এবং দেশপ্রেমিক ও দায়িত্বশীল প্রজন্ম গঠনে বিইউপির ভূমিকারও প্রশংসা করেন তিনি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম ক্যাম্পাসে নতুন তিনটি ভবন চালু হওয়ায় বিইউপির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য শিক্ষা, গবেষণা এবং সৃজনশীল কার্যক্রম পরিচালনার সুযোগ বাড়বে।

অনুষ্ঠানে বিইউপি সিনেটের সদস্য, সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বিইউপি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবন উদ্বোধন করলেন সেনাপ্রধান

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পশ্চিম ক্যাম্পাসে নির্মিত তিনটি নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার মিরপুর সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি ভবনগুলোর উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের পরিধি বাড়ানো এবং আধুনিক অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নির্মিত ভবনগুলো হলো ইউটিলিটি বিল্ডিং, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি টাওয়ার এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস টাওয়ার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নতুন ভবনগুলোর উদ্বোধনের পর সেনাপ্রধান ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি বিইউপির পশ্চিম ক্যাম্পাসের বিভিন্ন অংশ এবং শিক্ষার্থীদের আবাসিক এলাকা পরিদর্শন করেন।

অনুষ্ঠানের মূল আয়োজন অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা মিলনায়তনে। সেখানে স্বাগত বক্তব্য দেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম।

উপাচার্য তার বক্তব্যে শিক্ষা, গবেষণা এবং উচ্চশিক্ষা সম্প্রসারণে বিইউপির সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।

তিনি আরও জানান, আধুনিক ও সময়োপযোগী শিক্ষা পরিবেশ গড়ে তুলতে বিইউপি অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি একাডেমিক ও গবেষণামুখী বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম রচিত ‘Educating Minds; Awakening Conscience’ বইয়ের মোড়ক উন্মোচন করেন সেনাপ্রধান।

এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিইউপির ১৪টি শিক্ষার্থী দলকে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শিক্ষা ও গবেষণাক্ষেত্রে বিইউপির অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু ভালো একাডেমিক ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। নৈতিকতা, সততা, দায়িত্ববোধ ও মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলাও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম প্রধান দায়িত্ব।

আধুনিক শিক্ষার পরিবেশ তৈরি, গবেষণার সুযোগ বাড়ানো এবং দেশপ্রেমিক ও দায়িত্বশীল প্রজন্ম গঠনে বিইউপির ভূমিকারও প্রশংসা করেন তিনি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম ক্যাম্পাসে নতুন তিনটি ভবন চালু হওয়ায় বিইউপির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য শিক্ষা, গবেষণা এবং সৃজনশীল কার্যক্রম পরিচালনার সুযোগ বাড়বে।

অনুষ্ঠানে বিইউপি সিনেটের সদস্য, সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ