ঢাকা, বাংলাদেশ
২৪° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

গুমের ৬১ দিন ও ৯ বছরের নির্বাসনের স্মৃতি বলতে গিয়ে কাঁদলেন সালাহউদ্দিন

গুমের ৬১ দিন ও ৯ বছরের নির্বাসনের স্মৃতি বলতে গিয়ে কাঁদলেন সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত
ফলো করুন

২০১৫ সালে গুমের শিকার হওয়ার পর ৬১ দিনের বন্দিজীবন এবং ভারতে দীর্ঘ নয় বছরের নির্বাসনের দুঃসহ স্মৃতিচারণা করতে গিয়ে কেঁদেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘মায়ের ডাক’ আয়োজিত এক আলোচনা সভায় নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেন তিনি। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘নিখোঁজ ব্যক্তিদের ফিরিয়ে আনতে বা তাদের সন্ধান পেতে চাই আইন, ন্যায়বিচার, জবাবদিহিতা এবং মানবাধিকার’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।

বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি বিদেশের মাটিতে পাগল অবস্থায় মারা যাব, আমার পরিবার হয়তো আমার কবরও দেখতে পারবে না, এমন ভয়ও পেয়েছিলাম।’

২০১৫ সালে উত্তরার একটি বাসা থেকে অপহরণের পর তাকে ৮ ফুট বাই ৪ ফুটের একটি অন্ধকার ও সংকীর্ণ কক্ষে ৬১ দিন আটকে রাখা হয়েছিল বলে জানান তিনি। সেখানে একটি পানির কল ও শৌচকার্যের জন্য সরু একটি ছিদ্র ছাড়া তেমন কোনো ব্যবস্থা ছিল না। মেঝেতে কম্বল ও বালিশ ছিল তার শোবার একমাত্র সম্বল।

তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হলেও বন্দিদশায় কোনো চিকিৎসা পাননি। অসুস্থ হয়ে পড়লে একপর্যায়ে চোখ বেঁধে তাকে অন্য জায়গায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে চোখ ও হাত বাঁধা অবস্থায় তাকে মাইক্রোবাস ও জিপে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ যাত্রার পর ভোরে একটি পাহাড়ি এলাকায় তাকে নামিয়ে দিয়ে অপহরণকারীরা চলে যায়। পরে একটি বিলবোর্ড দেখে তিনি বুঝতে পারেন, তিনি ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে রয়েছেন।

স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে। এরপর তাকে প্রথমে হাসপাতালে এবং পরে মানসিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মানসিক রোগী হিসেবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

একপর্যায়ে হাসপাতাল থেকে স্ত্রীর ফোন পেয়ে তিনি বুঝতে পারেন, পরিবার তার বেঁচে থাকার খবর পেয়েছে। পরে সাংবাদিকদের ক্যামেরার সামনে নিজের পরিচয় দিতে গিয়ে তিনি বলেছিলেন, ‘ইয়েস, আই অ্যাম সালাহউদ্দিন।’

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৮ সালের ২৬ অক্টোবর শিলংয়ের নিম্ন আদালত এবং ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিল আদালত তাকে খালাস দেন।

ভারতে অবস্থানকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন সালাহউদ্দিন আহমদ। পরে ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘ নয় বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান হওয়ায় ভারত থেকে আমি দেশে ফিরতে পেরেছি। যারা জুলাই যুদ্ধ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।’

উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি এলাকা থেকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সালাহউদ্দিন আহমদকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। সে সময় বিএনপি এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল।

ট্যাগ : সালাহউদ্দিন আহমদ গুম গুমের স্মৃতি মায়ের ডাক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


গুমের ৬১ দিন ও ৯ বছরের নির্বাসনের স্মৃতি বলতে গিয়ে কাঁদলেন সালাহউদ্দিন

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

২০১৫ সালে গুমের শিকার হওয়ার পর ৬১ দিনের বন্দিজীবন এবং ভারতে দীর্ঘ নয় বছরের নির্বাসনের দুঃসহ স্মৃতিচারণা করতে গিয়ে কেঁদেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘মায়ের ডাক’ আয়োজিত এক আলোচনা সভায় নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেন তিনি। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘নিখোঁজ ব্যক্তিদের ফিরিয়ে আনতে বা তাদের সন্ধান পেতে চাই আইন, ন্যায়বিচার, জবাবদিহিতা এবং মানবাধিকার’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।

বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি বিদেশের মাটিতে পাগল অবস্থায় মারা যাব, আমার পরিবার হয়তো আমার কবরও দেখতে পারবে না, এমন ভয়ও পেয়েছিলাম।’

২০১৫ সালে উত্তরার একটি বাসা থেকে অপহরণের পর তাকে ৮ ফুট বাই ৪ ফুটের একটি অন্ধকার ও সংকীর্ণ কক্ষে ৬১ দিন আটকে রাখা হয়েছিল বলে জানান তিনি। সেখানে একটি পানির কল ও শৌচকার্যের জন্য সরু একটি ছিদ্র ছাড়া তেমন কোনো ব্যবস্থা ছিল না। মেঝেতে কম্বল ও বালিশ ছিল তার শোবার একমাত্র সম্বল।

তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হলেও বন্দিদশায় কোনো চিকিৎসা পাননি। অসুস্থ হয়ে পড়লে একপর্যায়ে চোখ বেঁধে তাকে অন্য জায়গায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে চোখ ও হাত বাঁধা অবস্থায় তাকে মাইক্রোবাস ও জিপে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ যাত্রার পর ভোরে একটি পাহাড়ি এলাকায় তাকে নামিয়ে দিয়ে অপহরণকারীরা চলে যায়। পরে একটি বিলবোর্ড দেখে তিনি বুঝতে পারেন, তিনি ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে রয়েছেন।

স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে। এরপর তাকে প্রথমে হাসপাতালে এবং পরে মানসিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মানসিক রোগী হিসেবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

একপর্যায়ে হাসপাতাল থেকে স্ত্রীর ফোন পেয়ে তিনি বুঝতে পারেন, পরিবার তার বেঁচে থাকার খবর পেয়েছে। পরে সাংবাদিকদের ক্যামেরার সামনে নিজের পরিচয় দিতে গিয়ে তিনি বলেছিলেন, ‘ইয়েস, আই অ্যাম সালাহউদ্দিন।’

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৮ সালের ২৬ অক্টোবর শিলংয়ের নিম্ন আদালত এবং ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিল আদালত তাকে খালাস দেন।

ভারতে অবস্থানকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন সালাহউদ্দিন আহমদ। পরে ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘ নয় বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান হওয়ায় ভারত থেকে আমি দেশে ফিরতে পেরেছি। যারা জুলাই যুদ্ধ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।’

উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি এলাকা থেকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সালাহউদ্দিন আহমদকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। সে সময় বিএনপি এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ