ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

নেপালে গাছে চড়ে বেঁচে যাওয়া শিশুটি পেল মায়ের দেখা, হাতে ছিল ২০ রুপি

নেপালে গাছে চড়ে বেঁচে যাওয়া শিশুটি পেল মায়ের দেখা, হাতে ছিল ২০ রুপি
ছবি: সংগৃহীত
ফলো করুন

পেছন থেকে ধেয়ে আসছিল ভয়াবহ বন্যার স্রোত। সামনে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল ৮ বছরের শিশু জোয়াল ঘালে। চারপাশে আর কোনো পথ না দেখে শেষ মুহূর্তে জঙ্গলের একটি গাছে উঠে যায় সে। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা পানির নিচে তলিয়ে যায়।

নেপালের রাসুয়া অঞ্চলে ঘটে যাওয়া এই ঘটনায় একদিন পর শিশুটিকে উদ্ধার করে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়। তার একটি পা ভেঙে যায় এবং মুখেও আঘাত লাগে। তবে জীবিত সন্তানকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তার মা মাতি মায়া তামাং।

রয়টার্সের এক সাংবাদিকের মাধ্যমে শেষ পর্যন্ত ছেলের খোঁজ পান তিনি। পরে কাঠমান্ডুর হাসপাতালে গিয়ে সন্তানের সঙ্গে দেখা করেন মা।

মাতি মায়া তামাং বলেন, তিনি চারটি জায়গায় খোঁজ করেও দুই ছেলের কোনো সন্ধান পাননি। একপর্যায়ে ধরে নিয়েছিলেন, হয়তো তারা আর বেঁচে নেই।

তিনি বলেন, “চোখের পানি ফেলা ছাড়া আমার আর কিছু করার ছিল না। আমি নিজেকে কোনোভাবেই সামলাতে পারছিলাম না।”

বন্যার পর নিখোঁজদের খোঁজ করতে গিয়ে রয়টার্সের সাংবাদিক সাহানা বজ্রাচর্য নুয়াকোট জেলার একটি হাসপাতালে জোয়ালের সন্ধান পান। অজ্ঞাতপরিচয় শিশুটির ছবি ও ভিডিও প্রকাশের পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়।

হাসপাতালে নেওয়ার সময় জোয়ালের ডান পা ভাঙা ছিল। মুখে ছিল আঘাতের চিহ্ন। তবে উদ্ধারকারী পুলিশ সদস্যদের দেওয়া ১০ রুপির দুটি নোট সে শক্ত করে ধরে রেখেছিল।

জোয়াল জানায়, বন্যা আঘাত হানার সময় সে স্কুলে ছিল। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে যায়। সে এক বন্ধুর সঙ্গে স্কুল থেকে দৌড়ে জঙ্গলের দিকে যায় এবং বাঁচার জন্য গাছে উঠে পড়ে।

নেপালের এই ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত শত শত মানুষের মৃত্যু হয়েছে এবং হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্গত রাসুয়া, নুয়াকোট ও ধাদিং জেলায় বহু শিশুও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।

সংস্থাটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত শিশুদের শনাক্ত করা, পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদের তালিকাভুক্ত করা এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে নেপাল সরকারের সঙ্গে কাজ করছে তারা।

এদিকে জোয়ালের মা জানান, বড় ছেলেকে ফিরে পাওয়ার পর তার মনে হয়েছে তিনি যেন আবার জীবন ফিরে পেয়েছেন। তার স্বামীও জাপান থেকে দেশে ফেরার পথে রয়েছেন।

সূত্র: রয়টার্স

ট্যাগ : নেপাল বন্যা শিশুর জীবন বাঁচানো রাসুয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার২৮
  • ২৮ নভেম্বর ২০২৬
  • ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০২ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৯ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


নেপালে গাছে চড়ে বেঁচে যাওয়া শিশুটি পেল মায়ের দেখা, হাতে ছিল ২০ রুপি

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

পেছন থেকে ধেয়ে আসছিল ভয়াবহ বন্যার স্রোত। সামনে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল ৮ বছরের শিশু জোয়াল ঘালে। চারপাশে আর কোনো পথ না দেখে শেষ মুহূর্তে জঙ্গলের একটি গাছে উঠে যায় সে। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা পানির নিচে তলিয়ে যায়।

নেপালের রাসুয়া অঞ্চলে ঘটে যাওয়া এই ঘটনায় একদিন পর শিশুটিকে উদ্ধার করে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়। তার একটি পা ভেঙে যায় এবং মুখেও আঘাত লাগে। তবে জীবিত সন্তানকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তার মা মাতি মায়া তামাং।

রয়টার্সের এক সাংবাদিকের মাধ্যমে শেষ পর্যন্ত ছেলের খোঁজ পান তিনি। পরে কাঠমান্ডুর হাসপাতালে গিয়ে সন্তানের সঙ্গে দেখা করেন মা।

মাতি মায়া তামাং বলেন, তিনি চারটি জায়গায় খোঁজ করেও দুই ছেলের কোনো সন্ধান পাননি। একপর্যায়ে ধরে নিয়েছিলেন, হয়তো তারা আর বেঁচে নেই।

তিনি বলেন, “চোখের পানি ফেলা ছাড়া আমার আর কিছু করার ছিল না। আমি নিজেকে কোনোভাবেই সামলাতে পারছিলাম না।”

বন্যার পর নিখোঁজদের খোঁজ করতে গিয়ে রয়টার্সের সাংবাদিক সাহানা বজ্রাচর্য নুয়াকোট জেলার একটি হাসপাতালে জোয়ালের সন্ধান পান। অজ্ঞাতপরিচয় শিশুটির ছবি ও ভিডিও প্রকাশের পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়।

হাসপাতালে নেওয়ার সময় জোয়ালের ডান পা ভাঙা ছিল। মুখে ছিল আঘাতের চিহ্ন। তবে উদ্ধারকারী পুলিশ সদস্যদের দেওয়া ১০ রুপির দুটি নোট সে শক্ত করে ধরে রেখেছিল।

জোয়াল জানায়, বন্যা আঘাত হানার সময় সে স্কুলে ছিল। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে যায়। সে এক বন্ধুর সঙ্গে স্কুল থেকে দৌড়ে জঙ্গলের দিকে যায় এবং বাঁচার জন্য গাছে উঠে পড়ে।

নেপালের এই ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত শত শত মানুষের মৃত্যু হয়েছে এবং হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্গত রাসুয়া, নুয়াকোট ও ধাদিং জেলায় বহু শিশুও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।

সংস্থাটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত শিশুদের শনাক্ত করা, পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদের তালিকাভুক্ত করা এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে নেপাল সরকারের সঙ্গে কাজ করছে তারা।

এদিকে জোয়ালের মা জানান, বড় ছেলেকে ফিরে পাওয়ার পর তার মনে হয়েছে তিনি যেন আবার জীবন ফিরে পেয়েছেন। তার স্বামীও জাপান থেকে দেশে ফেরার পথে রয়েছেন।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ