ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

নেপালের বন্যায় মৃতের সংখ্যা ৬১৬, মর্গে জায়গা নেই মরদেহ রাখার

নেপালের বন্যায় মৃতের সংখ্যা ৬১৬, মর্গে জায়গা নেই মরদেহ রাখার
ছবি: সংগৃহীত
ফলো করুন

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪৭৮ জন। তাদের মধ্যে অন্তত ৭৭৭ জন বিদেশি নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বন্যার পানিতে ভেসে যাওয়া মরদেহগুলো নেপালের বিভিন্ন নদীর ভাটি অঞ্চলে উদ্ধার হচ্ছে। একের পর এক মরদেহ আসতে থাকায় স্থানীয় হাসপাতালগুলোর মর্গে আর জায়গা থাকছে না। মরদেহ সংরক্ষণ ও পরিচয় শনাক্ত করতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

সংগৃহীত ছবি

নেপালের রাসুয়া ও নুওয়াকোট এলাকা থেকে ভেসে যাওয়া মরদেহ চিতওয়ান, তানাহুন, নাওয়ালপরাসিসহ বিভিন্ন এলাকায় পাওয়া যাচ্ছে। কয়েকটি জেলার মর্গের ধারণক্ষমতা শেষ হয়ে যাওয়ায় মরদেহ পার্শ্ববর্তী জেলাগুলোতে পাঠানো হয়েছে।

চিতওয়ানের ভরতপুরে একটি অস্থায়ী মরদেহ সংরক্ষণ কেন্দ্র তৈরি করছে স্থানীয় প্রশাসন। সেখানে প্রায় ২৫০টি মরদেহ রাখার ব্যবস্থা করা হচ্ছে। মরদেহ সংরক্ষণে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা ও ড্রাই আইস ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, চিতওয়ানের ত্রিশূলী ও নারায়ণী নদী এলাকায় এখন পর্যন্ত ১৩৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্যায় নিখোঁজদের স্বজনরা বিভিন্ন জেলা থেকে চিতওয়ানসহ ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে আসছেন। তারা উদ্ধার হওয়া মরদেহের মধ্যে স্বজনদের খোঁজ করছেন।

সংগৃহীত ছবি

এদিকে পোখরার হাসপাতালগুলোর মর্গেও মরদেহের চাপ বেড়েছে। তানাহুন, গোর্খা, পূর্ব নাওয়ালপরাসি ও ধাদিং থেকে ৯৩টি মরদেহ সেখানে নেওয়া হয়েছে।

নেপালের কর্মকর্তারা জানিয়েছেন, নদীর ভাটি অঞ্চল থেকে এখনো মরদেহ উদ্ধার হচ্ছে। অজ্ঞাতপরিচয় মরদেহ দীর্ঘদিন সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ছে।

গত বুধবার নেপাল-তিব্বত সীমান্তের রাসুয়া এলাকায় আকস্মিক ঢল নামে। পাহাড় থেকে নেমে আসা পানির সঙ্গে কাদা, পাথর ও ধ্বংসাবশেষ মিশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়।

দুর্যোগপ্রবণ এই এলাকার কাছেই রয়েছে তিব্বতের কৈলাস মানস সরোবর যাওয়ার পথ। ফলে ভারতসহ বিভিন্ন দেশের পর্যটক ও তীর্থযাত্রীও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

নেপালে ৬১৬ জনের মৃত্যুর পাশাপাশি তিব্বতে অন্তত পাঁচজন নিহত ও ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস জানিয়েছে, এই দুর্যোগে প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। জরুরি সহায়তার জন্য ৩ কোটি ১০ লাখ ডলারের আবেদন করেছে সংস্থাটি।

সূত্র: দ্য গার্ডিয়ান

ট্যাগ : নেপাল বন্যা ভূমিধস তিব্বত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার২৮
  • ২৮ নভেম্বর ২০২৬
  • ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০২ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৯ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


নেপালের বন্যায় মৃতের সংখ্যা ৬১৬, মর্গে জায়গা নেই মরদেহ রাখার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪৭৮ জন। তাদের মধ্যে অন্তত ৭৭৭ জন বিদেশি নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বন্যার পানিতে ভেসে যাওয়া মরদেহগুলো নেপালের বিভিন্ন নদীর ভাটি অঞ্চলে উদ্ধার হচ্ছে। একের পর এক মরদেহ আসতে থাকায় স্থানীয় হাসপাতালগুলোর মর্গে আর জায়গা থাকছে না। মরদেহ সংরক্ষণ ও পরিচয় শনাক্ত করতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

সংগৃহীত ছবি

নেপালের রাসুয়া ও নুওয়াকোট এলাকা থেকে ভেসে যাওয়া মরদেহ চিতওয়ান, তানাহুন, নাওয়ালপরাসিসহ বিভিন্ন এলাকায় পাওয়া যাচ্ছে। কয়েকটি জেলার মর্গের ধারণক্ষমতা শেষ হয়ে যাওয়ায় মরদেহ পার্শ্ববর্তী জেলাগুলোতে পাঠানো হয়েছে।

চিতওয়ানের ভরতপুরে একটি অস্থায়ী মরদেহ সংরক্ষণ কেন্দ্র তৈরি করছে স্থানীয় প্রশাসন। সেখানে প্রায় ২৫০টি মরদেহ রাখার ব্যবস্থা করা হচ্ছে। মরদেহ সংরক্ষণে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা ও ড্রাই আইস ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, চিতওয়ানের ত্রিশূলী ও নারায়ণী নদী এলাকায় এখন পর্যন্ত ১৩৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্যায় নিখোঁজদের স্বজনরা বিভিন্ন জেলা থেকে চিতওয়ানসহ ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে আসছেন। তারা উদ্ধার হওয়া মরদেহের মধ্যে স্বজনদের খোঁজ করছেন।

সংগৃহীত ছবি

এদিকে পোখরার হাসপাতালগুলোর মর্গেও মরদেহের চাপ বেড়েছে। তানাহুন, গোর্খা, পূর্ব নাওয়ালপরাসি ও ধাদিং থেকে ৯৩টি মরদেহ সেখানে নেওয়া হয়েছে।

নেপালের কর্মকর্তারা জানিয়েছেন, নদীর ভাটি অঞ্চল থেকে এখনো মরদেহ উদ্ধার হচ্ছে। অজ্ঞাতপরিচয় মরদেহ দীর্ঘদিন সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ছে।

গত বুধবার নেপাল-তিব্বত সীমান্তের রাসুয়া এলাকায় আকস্মিক ঢল নামে। পাহাড় থেকে নেমে আসা পানির সঙ্গে কাদা, পাথর ও ধ্বংসাবশেষ মিশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়।

দুর্যোগপ্রবণ এই এলাকার কাছেই রয়েছে তিব্বতের কৈলাস মানস সরোবর যাওয়ার পথ। ফলে ভারতসহ বিভিন্ন দেশের পর্যটক ও তীর্থযাত্রীও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

নেপালে ৬১৬ জনের মৃত্যুর পাশাপাশি তিব্বতে অন্তত পাঁচজন নিহত ও ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস জানিয়েছে, এই দুর্যোগে প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। জরুরি সহায়তার জন্য ৩ কোটি ১০ লাখ ডলারের আবেদন করেছে সংস্থাটি।

সূত্র: দ্য গার্ডিয়ান


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ