ঢাকা, বাংলাদেশ
২৫° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

২৪০০টির বেশি উন্নয়ন প্রকল্প পর্যালোচনা করছে সরকার

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর ব্যয়, বাস্তবায়নের গতি ও আঞ্চলিক বৈষম্য কমানোর কৌশল নিয়ে জাতীয় সংসদে বিস্তারিত আলোচনা হয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি জানিয়েছেন, অপ্রয়োজনীয় প্রকল্প ব্যয় ও দীর্ঘসূত্রতা কমানোর পাশাপাশি মেট্রোরেলসহ বড় প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য তুলে ধরা হয়। এদিনের অধিবেশন বিকেল ৩টায় শুরু হয়।

ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার উন্নয়ন নিয়ে এক প্রশ্নের জবাবে জুনায়েদ সাকি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বিপুলসংখ্যক চলমান ও প্রস্তাবিত প্রকল্প পর্যালোচনা শুরু করেছে। সরকারের মূল্যায়নে দেখা গেছে, অতীতে অনেক প্রকল্প সমন্বিত পরিকল্পনা ছাড়াই আলাদাভাবে নেওয়া হয়েছিল। এতে একই ধরনের কাজ একাধিক প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া, বাস্তবায়নে বিলম্ব এবং ব্যয় বেড়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হয়েছে।

তিনি জানান, নতুন প্রকল্প অনুমোদন থেকে কার্যাদেশ পর্যন্ত দীর্ঘ সময় লাগার প্রবণতা কমাতে সরকার বিকল্প পদ্ধতি বিবেচনা করছে। প্রয়োজন হলে নতুন প্রকল্প না নিয়ে চলমান প্রকল্পের আওতায় সংশোধনের মাধ্যমে জরুরি কাজ সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আঞ্চলিক বৈষম্য কমাতেও বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে একাধিক জেলা বা অঞ্চলকে অন্তর্ভুক্ত করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার দিকে যাওয়ার কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। এর মাধ্যমে তুলনামূলক পিছিয়ে থাকা উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

মেট্রোরেলের এমআরটি লাইন-৫সহ বড় অবকাঠামো প্রকল্পের ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্নের জবাবে জুনায়েদ সাকি বলেন, আন্তর্জাতিক ঋণের সুদের হার বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার বিনিময়মূল্যের পরিবর্তন প্রকল্প ব্যয়ে প্রভাব ফেলেছে। তবে চূড়ান্ত অনুমোদনের আগে পরিকল্পনা কমিশনে প্রতিটি ব্যয়ের খাত যাচাই করা হবে বলে জানান তিনি।

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ তুলনামূলক বেশি হলেও পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যেতে পারে। পাশাপাশি কার্বন ক্রেডিটের মতো আন্তর্জাতিক সুবিধা পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে সংসদে সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার আগে নতুন ব্যবস্থা নিয়ে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে একটি কারিগরি কমিটি গঠন করে ভারতকে আলোচনার প্রস্তাব দিয়েছে এবং দিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে।

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্প নিয়েও চীনের সঙ্গে কারিগরি কাজ এগোচ্ছে। এর আগে বাংলাদেশ ও চীন যৌথভাবে প্রকল্পটির সম্ভাব্যতা ও কারিগরি দিক মূল্যায়নে সম্মত হয়। চীনও তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং তিস্তার দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনায় কূটনৈতিক ও কারিগরি উভয় পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

ট্যাগ : জাতীয় সংসদ তিস্তা প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয় জুনায়েদ সাকি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

২৪০০টির বেশি উন্নয়ন প্রকল্প পর্যালোচনা করছে সরকার

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

দেশের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর ব্যয়, বাস্তবায়নের গতি ও আঞ্চলিক বৈষম্য কমানোর কৌশল নিয়ে জাতীয় সংসদে বিস্তারিত আলোচনা হয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি জানিয়েছেন, অপ্রয়োজনীয় প্রকল্প ব্যয় ও দীর্ঘসূত্রতা কমানোর পাশাপাশি মেট্রোরেলসহ বড় প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য তুলে ধরা হয়। এদিনের অধিবেশন বিকেল ৩টায় শুরু হয়।

ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার উন্নয়ন নিয়ে এক প্রশ্নের জবাবে জুনায়েদ সাকি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বিপুলসংখ্যক চলমান ও প্রস্তাবিত প্রকল্প পর্যালোচনা শুরু করেছে। সরকারের মূল্যায়নে দেখা গেছে, অতীতে অনেক প্রকল্প সমন্বিত পরিকল্পনা ছাড়াই আলাদাভাবে নেওয়া হয়েছিল। এতে একই ধরনের কাজ একাধিক প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া, বাস্তবায়নে বিলম্ব এবং ব্যয় বেড়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হয়েছে।

তিনি জানান, নতুন প্রকল্প অনুমোদন থেকে কার্যাদেশ পর্যন্ত দীর্ঘ সময় লাগার প্রবণতা কমাতে সরকার বিকল্প পদ্ধতি বিবেচনা করছে। প্রয়োজন হলে নতুন প্রকল্প না নিয়ে চলমান প্রকল্পের আওতায় সংশোধনের মাধ্যমে জরুরি কাজ সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আঞ্চলিক বৈষম্য কমাতেও বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে একাধিক জেলা বা অঞ্চলকে অন্তর্ভুক্ত করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার দিকে যাওয়ার কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। এর মাধ্যমে তুলনামূলক পিছিয়ে থাকা উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

মেট্রোরেলের এমআরটি লাইন-৫সহ বড় অবকাঠামো প্রকল্পের ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্নের জবাবে জুনায়েদ সাকি বলেন, আন্তর্জাতিক ঋণের সুদের হার বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার বিনিময়মূল্যের পরিবর্তন প্রকল্প ব্যয়ে প্রভাব ফেলেছে। তবে চূড়ান্ত অনুমোদনের আগে পরিকল্পনা কমিশনে প্রতিটি ব্যয়ের খাত যাচাই করা হবে বলে জানান তিনি।

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ তুলনামূলক বেশি হলেও পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যেতে পারে। পাশাপাশি কার্বন ক্রেডিটের মতো আন্তর্জাতিক সুবিধা পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে সংসদে সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার আগে নতুন ব্যবস্থা নিয়ে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে একটি কারিগরি কমিটি গঠন করে ভারতকে আলোচনার প্রস্তাব দিয়েছে এবং দিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে।

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্প নিয়েও চীনের সঙ্গে কারিগরি কাজ এগোচ্ছে। এর আগে বাংলাদেশ ও চীন যৌথভাবে প্রকল্পটির সম্ভাব্যতা ও কারিগরি দিক মূল্যায়নে সম্মত হয়। চীনও তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং তিস্তার দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনায় কূটনৈতিক ও কারিগরি উভয় পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ