ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিন মামলা

ছবি: সংগৃহীত
ফলো করুন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে তিনটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভুয়া ও জাল কাগজপত্র ব্যবহার করে ব্যাংক হিসাব খোলা এবং ২৭টি কথিত ভুয়া ‘বাই মুরাবাহা’ লেনদেনের মাধ্যমে মোট ১৪১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এসব মামলা করা হবে।

মঙ্গলবার দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং-১) নূর-ই-আলম স্বাক্ষরিত পৃথক তিনটি স্মারকের মাধ্যমে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়।

দুদক সূত্র জানায়, অনুসন্ধান টিমের জমা দেওয়া প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে কমিশন আসামিদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়।

অভিযোগের বিষয়ে দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারায় মামলা করা হবে। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারাও মামলায় প্রযোজ্য হবে।

দুদকের অনুসন্ধানে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে জাল ও ভুয়া নথি ব্যবহারের পাশাপাশি ‘বাই মুরাবাহা’ নামে ২৭টি লেনদেনের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠে এসেছে। এসব অভিযোগের ভিত্তিতেই কমিশন পৃথক তিনটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে।

এখন অনুমোদিত এজাহার অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

ট্যাগ : সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিন মামলা

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে তিনটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভুয়া ও জাল কাগজপত্র ব্যবহার করে ব্যাংক হিসাব খোলা এবং ২৭টি কথিত ভুয়া ‘বাই মুরাবাহা’ লেনদেনের মাধ্যমে মোট ১৪১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এসব মামলা করা হবে।

মঙ্গলবার দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং-১) নূর-ই-আলম স্বাক্ষরিত পৃথক তিনটি স্মারকের মাধ্যমে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়।

দুদক সূত্র জানায়, অনুসন্ধান টিমের জমা দেওয়া প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে কমিশন আসামিদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়।

অভিযোগের বিষয়ে দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারায় মামলা করা হবে। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারাও মামলায় প্রযোজ্য হবে।

দুদকের অনুসন্ধানে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে জাল ও ভুয়া নথি ব্যবহারের পাশাপাশি ‘বাই মুরাবাহা’ নামে ২৭টি লেনদেনের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠে এসেছে। এসব অভিযোগের ভিত্তিতেই কমিশন পৃথক তিনটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে।

এখন অনুমোদিত এজাহার অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ