ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘কনসার্ট বন্ধ হচ্ছে, তবে লাগাতার নয়’: তথ্য উপদেষ্টা

‘কনসার্ট বন্ধ হচ্ছে, তবে লাগাতার নয়’: তথ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশে কনসার্ট বন্ধের কিছু ঘটনা ঘটলেও তা লাগাতার হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তাঁর দাবি, অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের যত ঘটনা ঘটেছিল, বর্তমান সময়ে তার তুলনায় পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক অভিযোগ করেন, বর্তমানে একের পর এক কনসার্ট বন্ধ হওয়ার ঘটনা ঘটছে। জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘কনসার্ট বন্ধ হচ্ছে, কিন্তু লাগাতার হচ্ছে না। আমরা একমত সবাই, ইন্টেরিমের সময়ে এই ধরনের ঘটনা যত ঘটেছে, তার তুলনায় এখন কিছুই হচ্ছে না। আমি কি ভুল বলছি?’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার সঙ্গে বর্তমান সময়ের তুলনা করলে বড় ধরনের পরিবর্তন দেখা যায়।

তিনি বলেন, ‘আমি যদি তুলনা করি, তাহলে ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ যে জায়গায় চলে গিয়েছিল, এই সরকারের সময় শুধু উল্লেখযোগ্য বললে কম বলা হয়, নাটকীয় উন্নয়ন হয়েছে। দু-একটা ঘটনা যে ঘটছে না, তা নয়।’

জাহেদ উর রহমানের মতে, দীর্ঘ সময় ধরে কিছু গোষ্ঠীর এ ধরনের কর্মকাণ্ড চলার পর পরিস্থিতির পরিবর্তন রাতারাতি সম্ভব নয়। তারপরও এখন পর্যন্ত যে উন্নতি হয়েছে, সেটিকে তিনি বড় অগ্রগতি হিসেবে দেখছেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বের প্রসঙ্গ টেনে তিনি জানান, এ মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর একাধিক বৈঠক হয়েছে।

জাহেদ উর রহমান বলেন, ‘সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সেটি ছড়িয়ে দেওয়া নিয়ে তাঁর মতো মনোযোগী প্রধানমন্ত্রী বাংলাদেশ কখনো পেয়েছে কি না, আমার সন্দেহ।’

তবে কনসার্ট বন্ধের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, দেওয়া বক্তব্যে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ট্যাগ : কনসার্ট জাহেদ উর রহমান তথ্য ও সম্প্রচার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


‘কনসার্ট বন্ধ হচ্ছে, তবে লাগাতার নয়’: তথ্য উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

দেশে কনসার্ট বন্ধের কিছু ঘটনা ঘটলেও তা লাগাতার হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তাঁর দাবি, অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের যত ঘটনা ঘটেছিল, বর্তমান সময়ে তার তুলনায় পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক অভিযোগ করেন, বর্তমানে একের পর এক কনসার্ট বন্ধ হওয়ার ঘটনা ঘটছে। জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘কনসার্ট বন্ধ হচ্ছে, কিন্তু লাগাতার হচ্ছে না। আমরা একমত সবাই, ইন্টেরিমের সময়ে এই ধরনের ঘটনা যত ঘটেছে, তার তুলনায় এখন কিছুই হচ্ছে না। আমি কি ভুল বলছি?’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার সঙ্গে বর্তমান সময়ের তুলনা করলে বড় ধরনের পরিবর্তন দেখা যায়।

তিনি বলেন, ‘আমি যদি তুলনা করি, তাহলে ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ যে জায়গায় চলে গিয়েছিল, এই সরকারের সময় শুধু উল্লেখযোগ্য বললে কম বলা হয়, নাটকীয় উন্নয়ন হয়েছে। দু-একটা ঘটনা যে ঘটছে না, তা নয়।’

জাহেদ উর রহমানের মতে, দীর্ঘ সময় ধরে কিছু গোষ্ঠীর এ ধরনের কর্মকাণ্ড চলার পর পরিস্থিতির পরিবর্তন রাতারাতি সম্ভব নয়। তারপরও এখন পর্যন্ত যে উন্নতি হয়েছে, সেটিকে তিনি বড় অগ্রগতি হিসেবে দেখছেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বের প্রসঙ্গ টেনে তিনি জানান, এ মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর একাধিক বৈঠক হয়েছে।

জাহেদ উর রহমান বলেন, ‘সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সেটি ছড়িয়ে দেওয়া নিয়ে তাঁর মতো মনোযোগী প্রধানমন্ত্রী বাংলাদেশ কখনো পেয়েছে কি না, আমার সন্দেহ।’

তবে কনসার্ট বন্ধের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, দেওয়া বক্তব্যে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ