ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিজের গলফ কোর্সে আইরিশ ওপেন দেখতে আয়ারল্যান্ড যাচ্ছেন ট্রাম্প

নিজের গলফ কোর্সে আইরিশ ওপেন দেখতে আয়ারল্যান্ড যাচ্ছেন ট্রাম্প
ছবি: সংগৃহীত
ফলো করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দুই দিনের সফরে আয়ারল্যান্ড যাচ্ছেন। কাউন্টি ক্লেয়ারের ডুনবেগে তার পরিবারের মালিকানাধীন গলফ কোর্সে আয়োজিত আইরিশ ওপেন গলফ টুর্নামেন্ট দেখতে তিনি সেখানে যাবেন বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন। 

ডুনবেগের ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ লিংকস অ্যান্ড হোটেল’-এ আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর অ্যামজেন আইরিশ ওপেন অনুষ্ঠিত হবে। ট্রাম্পের সফর টুর্নামেন্টের শেষ দুই দিনের সঙ্গে মিলছে।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী, সফরে ট্রাম্প মার্কিন দূতাবাসের কর্মী ও ব্যবসায়িক প্রতিনিধিদের নিয়ে একটি অনুষ্ঠানেও অংশ নেবেন। এরপর নিজের গলফ কোর্সে আইরিশ ওপেনের খেলা দেখবেন। 

তবে সফরটি ট্রাম্পের সরকারি দায়িত্ব ও তার পরিবারের ব্যবসায়িক স্বার্থের মধ্যকার সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প অর্গানাইজেশনের দৈনন্দিন ব্যবস্থাপনা তার ছেলেদের হাতে থাকলেও তার মালিকানাধীন সম্পত্তিগুলো সরকারি ও ব্যক্তিগত সফরসূচিতে স্থান পাওয়ায় সমালোচনা রয়েছে। 

ডুনবেগের গলফ রিসোর্টটি ২০১৪ সালে ট্রাম্প অর্গানাইজেশন অধিগ্রহণ করে। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ২০১৯ সালে আয়ারল্যান্ড সফরের সময়ও ট্রাম্প এই রিসোর্টে গিয়েছিলেন। 

আয়ারল্যান্ড সফরের আগে ট্রাম্পের যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে। নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারণা জোরদার হচ্ছে। 

এদিকে এবারের আইরিশ ওপেনে বর্তমান চ্যাম্পিয়ন ররি ম্যাকিলরয়সহ বিশ্বের শীর্ষ পর্যায়ের একাধিক গলফারের অংশ নেওয়ার কথা রয়েছে। ডুনবেগে এবারই প্রথম আইরিশ ওপেন আয়োজন করা হচ্ছে। 

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ড আইরিশ ওপেন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


নিজের গলফ কোর্সে আইরিশ ওপেন দেখতে আয়ারল্যান্ড যাচ্ছেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দুই দিনের সফরে আয়ারল্যান্ড যাচ্ছেন। কাউন্টি ক্লেয়ারের ডুনবেগে তার পরিবারের মালিকানাধীন গলফ কোর্সে আয়োজিত আইরিশ ওপেন গলফ টুর্নামেন্ট দেখতে তিনি সেখানে যাবেন বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন। 

ডুনবেগের ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ লিংকস অ্যান্ড হোটেল’-এ আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর অ্যামজেন আইরিশ ওপেন অনুষ্ঠিত হবে। ট্রাম্পের সফর টুর্নামেন্টের শেষ দুই দিনের সঙ্গে মিলছে।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী, সফরে ট্রাম্প মার্কিন দূতাবাসের কর্মী ও ব্যবসায়িক প্রতিনিধিদের নিয়ে একটি অনুষ্ঠানেও অংশ নেবেন। এরপর নিজের গলফ কোর্সে আইরিশ ওপেনের খেলা দেখবেন। 

তবে সফরটি ট্রাম্পের সরকারি দায়িত্ব ও তার পরিবারের ব্যবসায়িক স্বার্থের মধ্যকার সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প অর্গানাইজেশনের দৈনন্দিন ব্যবস্থাপনা তার ছেলেদের হাতে থাকলেও তার মালিকানাধীন সম্পত্তিগুলো সরকারি ও ব্যক্তিগত সফরসূচিতে স্থান পাওয়ায় সমালোচনা রয়েছে। 

ডুনবেগের গলফ রিসোর্টটি ২০১৪ সালে ট্রাম্প অর্গানাইজেশন অধিগ্রহণ করে। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ২০১৯ সালে আয়ারল্যান্ড সফরের সময়ও ট্রাম্প এই রিসোর্টে গিয়েছিলেন। 

আয়ারল্যান্ড সফরের আগে ট্রাম্পের যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে। নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারণা জোরদার হচ্ছে। 

এদিকে এবারের আইরিশ ওপেনে বর্তমান চ্যাম্পিয়ন ররি ম্যাকিলরয়সহ বিশ্বের শীর্ষ পর্যায়ের একাধিক গলফারের অংশ নেওয়ার কথা রয়েছে। ডুনবেগে এবারই প্রথম আইরিশ ওপেন আয়োজন করা হচ্ছে। 

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ