ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানে ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি গ্যাসের বিশাল মজুদ আবিষ্কার

ইরানে ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি গ্যাসের বিশাল মজুদ আবিষ্কার
ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের একটি গ্যাসক্ষেত্রে ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি বা প্রায় ২১২ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কারের কথা জানিয়েছে দেশটি।

ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ রোববার রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন এই গ্যাস মজুদের তথ্য জানান।

পাকনেজাদের ভাষ্য অনুযায়ী, গ্যাসক্ষেত্রটির সম্ভাব্য পুনরুদ্ধার হার প্রায় ৭২ থেকে ৭৩ শতাংশ। সে হিসাবে নতুন আবিষ্কৃত মজুদ থেকে প্রায় ৫ দশমিক ৭ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হতে পারে।

ইরানের তেলমন্ত্রী বলেন, নতুন আবিষ্কৃত এই সম্পদ দেশের প্রাকৃতিক সম্পদের অন্তর্নিহিত মূল্যে কয়েক হাজার কোটি ডলার যোগ করতে পারে। গ্যাসের পাশাপাশি ক্ষেত্রটিতে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস কনডেনসেটের মজুদও রয়েছে বলে জানান তিনি।

বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে ইরানে। তবে দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বিনিয়োগ ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে দেশটির জ্বালানি খাত পূর্ণ সক্ষমতায় বিকশিত হতে পারেনি।

এমন সময় নতুন গ্যাস মজুদের খবর এলো, যখন যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে। ওয়াশিংটন ইরানের বাণিজ্য অংশীদারদেরও লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান সতর্ক করেছে, অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। 

নতুন গ্যাস মজুদ বাণিজ্যিকভাবে পূর্ণমাত্রায় উত্তোলন করা সম্ভব হলে তা ইরানের জ্বালানি নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ট্যাগ : ইরান প্রাকৃতিক গ্যাস গ্যাসক্ষেত্র ফার্স প্রদেশ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


ইরানে ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি গ্যাসের বিশাল মজুদ আবিষ্কার

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের একটি গ্যাসক্ষেত্রে ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি বা প্রায় ২১২ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কারের কথা জানিয়েছে দেশটি।

ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ রোববার রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন এই গ্যাস মজুদের তথ্য জানান।

পাকনেজাদের ভাষ্য অনুযায়ী, গ্যাসক্ষেত্রটির সম্ভাব্য পুনরুদ্ধার হার প্রায় ৭২ থেকে ৭৩ শতাংশ। সে হিসাবে নতুন আবিষ্কৃত মজুদ থেকে প্রায় ৫ দশমিক ৭ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হতে পারে।

ইরানের তেলমন্ত্রী বলেন, নতুন আবিষ্কৃত এই সম্পদ দেশের প্রাকৃতিক সম্পদের অন্তর্নিহিত মূল্যে কয়েক হাজার কোটি ডলার যোগ করতে পারে। গ্যাসের পাশাপাশি ক্ষেত্রটিতে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস কনডেনসেটের মজুদও রয়েছে বলে জানান তিনি।

বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে ইরানে। তবে দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বিনিয়োগ ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে দেশটির জ্বালানি খাত পূর্ণ সক্ষমতায় বিকশিত হতে পারেনি।

এমন সময় নতুন গ্যাস মজুদের খবর এলো, যখন যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে। ওয়াশিংটন ইরানের বাণিজ্য অংশীদারদেরও লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান সতর্ক করেছে, অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। 

নতুন গ্যাস মজুদ বাণিজ্যিকভাবে পূর্ণমাত্রায় উত্তোলন করা সম্ভব হলে তা ইরানের জ্বালানি নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ