ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর নিরাপত্তা

ছবি: সংগৃহীত
ফলো করুন

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। তবে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় দলটির ব্যানারে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল বা কেক কাটার আয়োজনের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কাজকর্ম নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন। মাঠপর্যায়ে কোনো প্রকাশ্য কর্মসূচি না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় দেখা গেছে। তারা বিভিন্ন পোস্ট, স্লোগান, ব্যানার ও ফটোকার্ড শেয়ার করে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছেন।

এদিকে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে। বিভিন্ন এলাকায় টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা গোপালগঞ্জে অবস্থান করলেও মঙ্গলবার সকাল পর্যন্ত তাদের নিয়মিত সড়ক টহলের দৃশ্য দেখা যায়নি।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় যশোরের ৫৫ পদাতিক ডিভিশন থেকে সেনাবাহিনীর একটি দল গোপালগঞ্জে পৌঁছায়। তবে মোতায়েনকৃত সদস্য সংখ্যা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, যদিও অনানুষ্ঠানিক সূত্রে প্রায় ২০০ সেনাসদস্য থাকার কথা বলা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ নজরদারি চালানো হচ্ছে গুরুত্বপূর্ণ এলাকা, প্রবেশপথ এবং জনসমাগমস্থলে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদাপোশাকে মাঠে দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, জেলায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং কোথাও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো কর্মসূচির তথ্য পাওয়া যায়নি। তিনি আরও জানান, আগামী ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী গোপালগঞ্জে অবস্থান করবে এবং পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়মিত নজরদারি চলছে।

ট্যাগ : আওয়ামী লীগ গোপালগঞ্জ বাংলাদেশ রাজনীতি

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর নিরাপত্তা

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ