ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শনির আখড়ায় ট্রাফিক সার্জেন্টের হেলমেট চুরি, মাইক্রোবাস চালক আটক

ফলো করুন

রাজধানীর শনির আখড়া এলাকায় ট্রাফিক পুলিশের সরকারি মোটরসাইকেল থেকে হেলমেট চুরি করে পালানোর সময় সজীব (২৮) নামে এক মাইক্রোবাস চালককে আটক করেছে ট্রাফিক ডেমরা জোন।

ট্রাফিক ডেমরা জোন সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে শনির আখড়া এলাকার রানা পেট্রোল পাম্পের সামনে একটি মাইক্রোবাসের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়। পরে ট্রাফিক সার্জেন্ট যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত হয়ে পড়েন। 

এ সুযোগে মাইক্রোবাসটির চালক ট্রাফিক সার্জেন্টের সরকারি মোটরসাইকেলের পেছনে রাখা হেলমেটটি চুরি করে নিজের গাড়িতে নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি প্রত্যক্ষ করে এক লেগুনাচালক তাৎক্ষণিকভাবে ট্রাফিক সার্জেন্টকে জানান।

পরে ট্রাফিক ডেমরা জোনের দায়িত্বরত সদস্যরা মাইক্রোবাসটিকে ধাওয়া করে চালক সজীবকে আটক করেন। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া হেলমেটটিও উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক সজীবকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ট্রাফিক ডেমরা জোন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

শনির আখড়ায় ট্রাফিক সার্জেন্টের হেলমেট চুরি, মাইক্রোবাস চালক আটক

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর শনির আখড়া এলাকায় ট্রাফিক পুলিশের সরকারি মোটরসাইকেল থেকে হেলমেট চুরি করে পালানোর সময় সজীব (২৮) নামে এক মাইক্রোবাস চালককে আটক করেছে ট্রাফিক ডেমরা জোন।

ট্রাফিক ডেমরা জোন সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে শনির আখড়া এলাকার রানা পেট্রোল পাম্পের সামনে একটি মাইক্রোবাসের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়। পরে ট্রাফিক সার্জেন্ট যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত হয়ে পড়েন। 

এ সুযোগে মাইক্রোবাসটির চালক ট্রাফিক সার্জেন্টের সরকারি মোটরসাইকেলের পেছনে রাখা হেলমেটটি চুরি করে নিজের গাড়িতে নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি প্রত্যক্ষ করে এক লেগুনাচালক তাৎক্ষণিকভাবে ট্রাফিক সার্জেন্টকে জানান।

পরে ট্রাফিক ডেমরা জোনের দায়িত্বরত সদস্যরা মাইক্রোবাসটিকে ধাওয়া করে চালক সজীবকে আটক করেন। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া হেলমেটটিও উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক সজীবকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ট্রাফিক ডেমরা জোন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ