ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেরেবাংলা নগরে চেকপোস্টে ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার, আটক ২

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্ট পরিচালনা করে নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে না পারায় মো. ইসরাফিল (২৫) ও সালমা আক্তার ঝর্ণা (৪০) নামে দুজনকে আটক করা হয়েছে।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্ট পরিচালনার সময় একটি রিকশা থামিয়ে যাত্রীর বহন করা ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ব্যাগটি বহনকারী রিকশার যাত্রী মো. ইসরাফিলকে টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি।

এর কিছুক্ষণ পর সালমা আক্তার ঝর্ণা নামে এক নারী ঘটনাস্থলে এসে উদ্ধার করা টাকা নিজের বলে দাবি করেন। তবে তিনিও টাকার উৎস ও মালিকানার বিষয়ে সন্তোষজনক কোনো তথ্য বা ব্যাখ্যা দিতে পারেননি।

পরে পুলিশ উদ্ধার করা ২৫ লাখ ৯০ হাজার টাকা জব্দ করে। এ ঘটনায় মো. ইসরাফিল ও সালমা আক্তার ঝর্ণার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

শেরেবাংলা নগরে চেকপোস্টে ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার, আটক ২

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্ট পরিচালনা করে নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে না পারায় মো. ইসরাফিল (২৫) ও সালমা আক্তার ঝর্ণা (৪০) নামে দুজনকে আটক করা হয়েছে।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্ট পরিচালনার সময় একটি রিকশা থামিয়ে যাত্রীর বহন করা ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ব্যাগটি বহনকারী রিকশার যাত্রী মো. ইসরাফিলকে টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি।

এর কিছুক্ষণ পর সালমা আক্তার ঝর্ণা নামে এক নারী ঘটনাস্থলে এসে উদ্ধার করা টাকা নিজের বলে দাবি করেন। তবে তিনিও টাকার উৎস ও মালিকানার বিষয়ে সন্তোষজনক কোনো তথ্য বা ব্যাখ্যা দিতে পারেননি।

পরে পুলিশ উদ্ধার করা ২৫ লাখ ৯০ হাজার টাকা জব্দ করে। এ ঘটনায় মো. ইসরাফিল ও সালমা আক্তার ঝর্ণার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ