রাজধানীর পল্টন থানাধীন শান্তিনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৬টি পরোয়ানাভুক্ত মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃত আসামি হলেন- আনিসুর রহমান প্রকাশ হুমায়ুন (৫৫)।
সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে সিটিটিসির আরএন্ডডি বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শান্তিনগর আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫টি সিআর সাজা পরোয়ানা ও ১টি সাধারণ সিআর পরোয়ানাসহ মোট ৬টি পরোয়ানাভুক্ত মামলার পলাতক আসামি আনিসুর রহমান প্রকাশ হুমায়ুনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্যসমূহ