ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

অর্থের অভাবে দেশের কোনো মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রয়োজন কমিয়ে আনতে দেশে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসা না হারান, সেটি নিশ্চিত করতে সরকার কাজ করছে। দেশে এমন চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যাতে উন্নত চিকিৎসার জন্য মানুষকে বিদেশের ওপর নির্ভর করতে না হয়।

স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী অক্টোবর মাসে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে।

এর আগে সকাল ১০টায় নিউরোসায়েন্সেস হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং মোনাজাতে অংশ নেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন ভবনে আরও ৫০০ শয্যা যুক্ত হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত হয়েছে। এতে স্নায়ুরোগে আক্রান্ত আরও বেশি রোগীকে বিশেষায়িত চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে।

হাসপাতালটি ২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে। রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরবর্তী সময়ে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনে ৫০০ শয্যা যোগ হওয়ায় হাসপাতালটির মোট সক্ষমতা দাঁড়িয়েছে এক হাজার শয্যায়।

সংশ্লিষ্টদের দাবি, এই সম্প্রসারণের ফলে এটি শয্যাসংখ্যার বিবেচনায় দক্ষিণ এশিয়ার বৃহৎ বিশেষায়িত নিউরোসায়েন্সেস হাসপাতালগুলোর একটিতে পরিণত হয়েছে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসাসেবা নিউরোসায়েন্সেস হাসপাতাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

অর্থের অভাবে দেশের কোনো মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রয়োজন কমিয়ে আনতে দেশে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসা না হারান, সেটি নিশ্চিত করতে সরকার কাজ করছে। দেশে এমন চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যাতে উন্নত চিকিৎসার জন্য মানুষকে বিদেশের ওপর নির্ভর করতে না হয়।

স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী অক্টোবর মাসে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে।

এর আগে সকাল ১০টায় নিউরোসায়েন্সেস হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং মোনাজাতে অংশ নেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন ভবনে আরও ৫০০ শয্যা যুক্ত হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত হয়েছে। এতে স্নায়ুরোগে আক্রান্ত আরও বেশি রোগীকে বিশেষায়িত চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে।

হাসপাতালটি ২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে। রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরবর্তী সময়ে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনে ৫০০ শয্যা যোগ হওয়ায় হাসপাতালটির মোট সক্ষমতা দাঁড়িয়েছে এক হাজার শয্যায়।

সংশ্লিষ্টদের দাবি, এই সম্প্রসারণের ফলে এটি শয্যাসংখ্যার বিবেচনায় দক্ষিণ এশিয়ার বৃহৎ বিশেষায়িত নিউরোসায়েন্সেস হাসপাতালগুলোর একটিতে পরিণত হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ