ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্য প্রতিমন্ত্রীর

ছবি: সংগৃহীত
ফলো করুন

জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেছেন, খোলা ভোজ্যতেল বিক্রির ফলে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ কারণে ভেজালমুক্ত ও মানসম্মত প্যাকেটজাত ভোজ্যতেলের ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে জয়পুরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে স্থানীয় স্টেকহোল্ডারদের ভূমিকা নিয়ে আয়োজিত জেলা অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে জয়পুরহাট জেলা প্রশাসন।

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার দায়িত্ব শুধু সরকারের নয়। ব্যবসায়ী, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাজারে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করে নিরাপদ ও মানসম্মত প্যাকেটজাত তেলের সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।

সভায় বক্তারা খোলা ভোজ্যতেল বিক্রির কারণে সৃষ্ট বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি ও ক্ষতিকর দিক তুলে ধরেন। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বাজারে শতভাগ প্যাকেটজাত ভোজ্যতেল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার শাহনাজ বেগম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কনসালটেন্ট ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুশতাক হাসান মুহঃ ইফতিখার, প্রতিষ্ঠানটির রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব এবং জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্য প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেছেন, খোলা ভোজ্যতেল বিক্রির ফলে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ কারণে ভেজালমুক্ত ও মানসম্মত প্যাকেটজাত ভোজ্যতেলের ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে জয়পুরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে স্থানীয় স্টেকহোল্ডারদের ভূমিকা নিয়ে আয়োজিত জেলা অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে জয়পুরহাট জেলা প্রশাসন।

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার দায়িত্ব শুধু সরকারের নয়। ব্যবসায়ী, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাজারে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করে নিরাপদ ও মানসম্মত প্যাকেটজাত তেলের সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।

সভায় বক্তারা খোলা ভোজ্যতেল বিক্রির কারণে সৃষ্ট বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি ও ক্ষতিকর দিক তুলে ধরেন। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বাজারে শতভাগ প্যাকেটজাত ভোজ্যতেল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার শাহনাজ বেগম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কনসালটেন্ট ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুশতাক হাসান মুহঃ ইফতিখার, প্রতিষ্ঠানটির রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব এবং জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ