ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশে ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা বহাল রাখল কানাডা

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ নির্দেশনা হালনাগাদ করেছে কানাডা। সর্বশেষ নির্দেশনায় বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে ‘উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন’ করার পরামর্শ বহাল রাখা হয়েছে। তবে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।

কানাডা সরকারের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে ১০ আগস্ট হালনাগাদ করা তথ্য অনুযায়ী, বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা, বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশব্যাপী হরতালের আশঙ্কা রয়েছে। নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে বলেও সতর্ক করেছে দেশটি।

নির্দেশনায় বলা হয়েছে, বিচারিক কার্যক্রম ও রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে হঠাৎ বিক্ষোভ বা নাগরিক অস্থিরতা দেখা দিতে পারে। এতে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এবং সহিংস সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে।

বাংলাদেশে অবস্থানরত কানাডীয় নাগরিকদের বড় ধরনের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম পার্বত্য অঞ্চল নিয়ে আরও কঠোর সতর্কতা দিয়েছে কানাডা। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং বিচ্ছিন্ন জাতিগত সংঘর্ষের ঝুঁকির কারণে ওই অঞ্চলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।

কানাডা সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অস্থির রয়েছে। সাম্প্রতিক সময়ে সহিংসতা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

ট্যাগ : বাংলাদেশ কানাডা ভ্রমণ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা বহাল রাখল কানাডা

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ নির্দেশনা হালনাগাদ করেছে কানাডা। সর্বশেষ নির্দেশনায় বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে ‘উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন’ করার পরামর্শ বহাল রাখা হয়েছে। তবে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।

কানাডা সরকারের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে ১০ আগস্ট হালনাগাদ করা তথ্য অনুযায়ী, বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা, বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশব্যাপী হরতালের আশঙ্কা রয়েছে। নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে বলেও সতর্ক করেছে দেশটি।

নির্দেশনায় বলা হয়েছে, বিচারিক কার্যক্রম ও রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে হঠাৎ বিক্ষোভ বা নাগরিক অস্থিরতা দেখা দিতে পারে। এতে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এবং সহিংস সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে।

বাংলাদেশে অবস্থানরত কানাডীয় নাগরিকদের বড় ধরনের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম পার্বত্য অঞ্চল নিয়ে আরও কঠোর সতর্কতা দিয়েছে কানাডা। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং বিচ্ছিন্ন জাতিগত সংঘর্ষের ঝুঁকির কারণে ওই অঞ্চলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।

কানাডা সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অস্থির রয়েছে। সাম্প্রতিক সময়ে সহিংসতা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ