ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুদ্ধাপরাধ মামলায় বাশার আল-আসাদের মৃত্যুদণ্ডের রায়

ছবি : সংগৃহিত
ফলো করুন

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আদালতের রায়ে বলা হয়েছে, আসাদকে অনুপস্থিতিতে (in absentia) বিচার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, নির্যাতন, বেআইনি আটক ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হলে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন এবং পরিবারসহ রাশিয়ায় চলে যান। এরপর সিরিয়ার অন্তর্বর্তী সরকার সাবেক শাসনামলের কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করে।

আদালত আসাদের চাচাতো ভাই ও সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতিফ নাজিবকেও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন। দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা বিভাগের প্রধান থাকাকালে ২০১১ সালের গণআন্দোলন দমনে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছিল।

দারা অঞ্চল থেকেই ২০১১ সালে সিরিয়ার গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল। আদালতের অভিযোগ অনুযায়ী, আতিফ নাজিবের অধীনে শিশুদের নির্যাতন ও হত্যার মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছিল।

আসাদ সরকারের পতনের পর এটি দেশটির সাবেক শাসকগোষ্ঠীর কোনো শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে প্রথম বড় ধরনের মৃত্যুদণ্ডের রায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্র: এএফপি

ট্যাগ : মানবতাবিরোধী অপরাধ মধ্যপ্রাচ্য সিরিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধাপরাধ মামলায় বাশার আল-আসাদের মৃত্যুদণ্ডের রায়

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আদালতের রায়ে বলা হয়েছে, আসাদকে অনুপস্থিতিতে (in absentia) বিচার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, নির্যাতন, বেআইনি আটক ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হলে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন এবং পরিবারসহ রাশিয়ায় চলে যান। এরপর সিরিয়ার অন্তর্বর্তী সরকার সাবেক শাসনামলের কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করে।

আদালত আসাদের চাচাতো ভাই ও সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতিফ নাজিবকেও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন। দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা বিভাগের প্রধান থাকাকালে ২০১১ সালের গণআন্দোলন দমনে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছিল।

দারা অঞ্চল থেকেই ২০১১ সালে সিরিয়ার গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল। আদালতের অভিযোগ অনুযায়ী, আতিফ নাজিবের অধীনে শিশুদের নির্যাতন ও হত্যার মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছিল।

আসাদ সরকারের পতনের পর এটি দেশটির সাবেক শাসকগোষ্ঠীর কোনো শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে প্রথম বড় ধরনের মৃত্যুদণ্ডের রায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্র: এএফপি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ