ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মালয়েশিয়া সফরে গুরুত্বপূর্ণ বৈঠক, বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আলোচনা

ছবি : সংগৃহিত
ফলো করুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তথ্যপ্রযুক্তি, শ্রমবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে মালয়েশিয়ার সুসম্পর্কের বিষয়টি স্মরণ করেন।

তিনি বলেন, বৈঠকে দুই দেশের মধ্যে তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর শিল্প, শ্রমবাজারসহ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এসব খাতে ভবিষ্যতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনার কথা উল্লেখ করে তারেক রহমান জানান, মানবিক এই ইস্যুতে বাংলাদেশের উদ্বেগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে এবং সমস্যার সমাধানে বৈশ্বিক জনমত গঠনে সহযোগিতা চাওয়া হয়েছে।

সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ড. জুবাইদা রহমানের। মধ্যাহ্নভোজে মালয়েশিয়ার শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় সংগীত পরিবেশন করবেন বলে জানা গেছে।

ট্যাগ : মালয়েশিয়া তারেক রহমান আনোয়ার ইব্রাহিম

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়া সফরে গুরুত্বপূর্ণ বৈঠক, বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আলোচনা

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তথ্যপ্রযুক্তি, শ্রমবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে মালয়েশিয়ার সুসম্পর্কের বিষয়টি স্মরণ করেন।

তিনি বলেন, বৈঠকে দুই দেশের মধ্যে তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর শিল্প, শ্রমবাজারসহ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এসব খাতে ভবিষ্যতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনার কথা উল্লেখ করে তারেক রহমান জানান, মানবিক এই ইস্যুতে বাংলাদেশের উদ্বেগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে এবং সমস্যার সমাধানে বৈশ্বিক জনমত গঠনে সহযোগিতা চাওয়া হয়েছে।

সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ড. জুবাইদা রহমানের। মধ্যাহ্নভোজে মালয়েশিয়ার শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় সংগীত পরিবেশন করবেন বলে জানা গেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ