ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ফাইল ছবি
ফলো করুন

‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে সরকারের কয়েকজন মন্ত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সদস্য করা হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, কমিটির মূল দায়িত্ব হবে জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করা এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সুপারিশ তৈরি করা।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, প্রয়োজন মনে করলে কমিটি সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বা বিশেষজ্ঞ অন্য কোনো ব্যক্তিকে সদস্য হিসেবে যুক্ত করতে পারবে।

কমিটির সুপারিশের ভিত্তিতে জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামো ও সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগ : বাংলাদেশ সরকার জুডিশিয়াল সার্ভিস পে কমিশন বিচার বিভাগ

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে সরকারের কয়েকজন মন্ত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সদস্য করা হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, কমিটির মূল দায়িত্ব হবে জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করা এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সুপারিশ তৈরি করা।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, প্রয়োজন মনে করলে কমিটি সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বা বিশেষজ্ঞ অন্য কোনো ব্যক্তিকে সদস্য হিসেবে যুক্ত করতে পারবে।

কমিটির সুপারিশের ভিত্তিতে জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামো ও সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ