ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রস্তুতি ম্যাচের হার দিয়ে বাংলাদেশকে বিচার করছেন না হেড

ছবি : সংগৃহিত
ফলো করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় হারের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে পরাজিত হয় টাইগাররা।

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৬৩ রান। মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে আড়াইশ রানের গণ্ডি পার করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় দ্রুত গুটিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে প্রস্তুতি ম্যাচের ফলাফল দিয়ে বাংলাদেশ দলকে মূল্যায়ন করতে চান না অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড।

সোমবার (১০ আগস্ট) অস্ট্রেলিয়ার অনুশীলন সেশনের আগে তিনি বলেন, প্রস্তুতি ম্যাচে এমন পরিস্থিতি তৈরি হয় এবং এগুলো অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে ওঠে। কারণ খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি মূল ম্যাচের মতো থাকে না।

হেড বাংলাদেশের প্রথম ইনিংসের প্রশংসা করে বলেন, তারা ভালো ব্যাটিং করেছে। প্রায় ২৭০ রানের কাছাকাছি সংগ্রহ করেছে এবং একটি সেঞ্চুরিও এসেছে। বাইরে থেকে ফলাফল হতাশাজনক মনে হতে পারে, তবে দল হিসেবে তারা মূল সিরিজের দিকেই মনোযোগ দেবে।

অস্ট্রেলিয়ান এই ব্যাটার আরও বলেন, প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স নিয়ে না ভেবে বাংলাদেশ বৃহস্পতিবার শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করবে।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে এই প্রস্তুতি ম্যাচটি ছিল টাইগারদের একমাত্র অনুশীলন ম্যাচ।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট ট্রাভিস হেড অস্ট্রেলিয়া ক্রিকেট

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রস্তুতি ম্যাচের হার দিয়ে বাংলাদেশকে বিচার করছেন না হেড

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় হারের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে পরাজিত হয় টাইগাররা।

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৬৩ রান। মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে আড়াইশ রানের গণ্ডি পার করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় দ্রুত গুটিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে প্রস্তুতি ম্যাচের ফলাফল দিয়ে বাংলাদেশ দলকে মূল্যায়ন করতে চান না অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড।

সোমবার (১০ আগস্ট) অস্ট্রেলিয়ার অনুশীলন সেশনের আগে তিনি বলেন, প্রস্তুতি ম্যাচে এমন পরিস্থিতি তৈরি হয় এবং এগুলো অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে ওঠে। কারণ খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি মূল ম্যাচের মতো থাকে না।

হেড বাংলাদেশের প্রথম ইনিংসের প্রশংসা করে বলেন, তারা ভালো ব্যাটিং করেছে। প্রায় ২৭০ রানের কাছাকাছি সংগ্রহ করেছে এবং একটি সেঞ্চুরিও এসেছে। বাইরে থেকে ফলাফল হতাশাজনক মনে হতে পারে, তবে দল হিসেবে তারা মূল সিরিজের দিকেই মনোযোগ দেবে।

অস্ট্রেলিয়ান এই ব্যাটার আরও বলেন, প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স নিয়ে না ভেবে বাংলাদেশ বৃহস্পতিবার শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করবে।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে এই প্রস্তুতি ম্যাচটি ছিল টাইগারদের একমাত্র অনুশীলন ম্যাচ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ