ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস মার্কিন সিনেটে

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান দুর্বল করার লক্ষ্য নিয়ে মস্কোর বিরুদ্ধে নতুন ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার একটি দ্বিপক্ষীয় বিল অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের সিনেট।

শুক্রবার (৭ আগস্ট) সিনেটে বিলটি ৮৬-১১ ভোটে পাস হয়। দীর্ঘদিনের প্রচেষ্টার পর এই বিল অনুমোদন পেল। এর মূল উদ্দেশ্য হলো রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে দুর্বল করা এবং দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো।

প্রস্তাবিত আইনে মার্কিন প্রেসিডেন্টকে রাশিয়া থেকে তেল, গ্যাস ও অন্যান্য পণ্য আমদানি অব্যাহত রাখা দেশগুলোর ওপর শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে রাশিয়ার জ্বালানির বড় ক্রেতা চীন ও ভারতের মতো দেশগুলোও প্রভাবিত হতে পারে।

বিলটিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ দেশটির শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা, রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান ও জ্বালানি প্রকল্পের ওপর নতুন বিধিনিষেধ এবং নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকারগুলোর ওপর ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ভোটের সময় মার্কিন কংগ্রেসে উপস্থিত ছিলেন এবং সিনেটরদের সঙ্গে বৈঠক করেন। বিল পাসের পর ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল বলেন, এই পদক্ষেপের মাধ্যমে ইউক্রেনকে জানানো হচ্ছে যে তারা একা নয় এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পাশে রয়েছে।

চার বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে এটি মার্কিন কংগ্রেসের অন্যতম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রে নতুন শুল্ক আরোপের ক্ষমতা নিয়ে কিছু আইনপ্রণেতার মধ্যে উদ্বেগ রয়েছে।

সমালোচকদের আশঙ্কা, অতিরিক্ত শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বেড়ে মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে। তবে সমর্থকদের দাবি, এই পদক্ষেপ রাশিয়ার যুদ্ধ পরিচালনার অর্থনৈতিক সক্ষমতা কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলে এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হবে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিব্যিহা মার্কিন সিনেটের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি দীর্ঘস্থায়ী শান্তির পথে দুই দেশের যৌথ প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ।

সূত্র: রয়টার্স

ট্যাগ : যুক্তরাষ্ট্র ইউক্রেন রাশিয়া নিষেধাজ্ঞা মার্কিন

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস মার্কিন সিনেটে

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ