ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটির ডিসি ফরহাদ সদরদপ্তরে সংযুক্ত

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের ডিসি সৈয়দ মোহাম্মদ ফরহাদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এ সময় তিনি সদরদপ্তরেই দায়িত্ব পালন করবেন।

এর আগে চলতি বছরের ৫ জানুয়ারি ডিএমপির এক আদেশে সৈয়দ মোহাম্মদ ফরহাদকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছিল।

ট্যাগ : ডিএমপি

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটির ডিসি ফরহাদ সদরদপ্তরে সংযুক্ত

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের ডিসি সৈয়দ মোহাম্মদ ফরহাদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এ সময় তিনি সদরদপ্তরেই দায়িত্ব পালন করবেন।

এর আগে চলতি বছরের ৫ জানুয়ারি ডিএমপির এক আদেশে সৈয়দ মোহাম্মদ ফরহাদকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছিল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ