ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শরীয়তপুরে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

ছবি: সংগৃহীত
ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শরীয়তপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।

সকালে শরীয়তপুরের ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেনের নেতৃত্বে পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু রাসেল, সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন, সাপ্তাহিক শরীয়তপুর পত্রিকার সম্পাদক ও বাসস প্রতিনিধি মজিবুর রহমান, জেলা বিএনপির সহসভাপতি মো. সিরাজুল হক মোল্লাসহ প্রশাসন, বিভিন্ন সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার ১৪ জন জুলাই শহীদের পরিবারের সদস্য এবং আন্দোলনে আহত ৮৮ জন জুলাই যোদ্ধাকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন।

ট্যাগ : জুলাই গণঅভ্যুত্থান শরীয়তপুর

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শরীয়তপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।

সকালে শরীয়তপুরের ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেনের নেতৃত্বে পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু রাসেল, সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন, সাপ্তাহিক শরীয়তপুর পত্রিকার সম্পাদক ও বাসস প্রতিনিধি মজিবুর রহমান, জেলা বিএনপির সহসভাপতি মো. সিরাজুল হক মোল্লাসহ প্রশাসন, বিভিন্ন সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার ১৪ জন জুলাই শহীদের পরিবারের সদস্য এবং আন্দোলনে আহত ৮৮ জন জুলাই যোদ্ধাকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ