ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এক-দুই দিনের মধ্যেই হরমুজ খুলতে সমঝোতার আশা যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত
ফলো করুন

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর আশা প্রকাশ করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তাঁর মতে, সম্ভাব্য চুক্তি বাস্তবায়িত হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে আসতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং চলমান উত্তেজনা প্রশমনের বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। মঙ্গলবার বা বুধবারের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। আল জাজিরার ৪ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে তাঁর বক্তব্যটি তুলে ধরা হয়েছে।

সম্ভাব্য চুক্তির আওতায় ইরানকে প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে টোল বা সেবামূল্য আদায়ের অনুমতি দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে বেসেন্ট বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি বলেন, যেকোনো সমঝোতার মূল লক্ষ্য হবে হরমুজ প্রণালিতে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করা।

বেসেন্ট জানান, গত কয়েক দিনে প্রণালির পরিস্থিতি ঝুঁকিপূর্ণ থাকলেও বেশ কয়েকটি জাহাজ ইতোমধ্যে এই নৌপথ অতিক্রম করতে শুরু করেছে। তবে এখনো শত শত জাহাজ চলাচলের অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি কিছুটা অনিশ্চিত থাকলেও জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে জ্বালানি তেলের দাম কমে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য ইতিবাচক হবে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে আরও বেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরান ও ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। 

আল জাজিরা জানিয়েছে, ওমানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে রাজনৈতিক ও কারিগরি পর্যায়ে আলোচনা চলছে। নিরাপদ প্রবেশ ও বহির্গমন নৌপথ, জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ, সেবামূল্য এবং নিরাপত্তাব্যবস্থা নিয়ে এখনো কিছু মতপার্থক্য রয়েছে। 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। তাই আলোচনায় চূড়ান্ত সমঝোতা হলে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা কমার পাশাপাশি বাজারে দামের চাপও কমতে পারে

সূত্র: আল জাজিরা 

ট্যাগ : হরমুজ প্রণালি ইরান-যুক্তরাষ্ট্র স্কট বেসেন্ট

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

এক-দুই দিনের মধ্যেই হরমুজ খুলতে সমঝোতার আশা যুক্তরাষ্ট্রের

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ