ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নজরান বিমানবন্দরের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, অভিযানে নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ইয়েমেনের সা’দা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। তিনি আরও দাবি করেন, ভবিষ্যতে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের যেকোনো ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে।

তবে হুতিদের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। এছাড়া হামলার দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : সৌদি আরব ইয়েমেন হুতি নজরান বিমানবন্দর

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সৌদি বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নজরান বিমানবন্দরের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, অভিযানে নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ইয়েমেনের সা’দা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। তিনি আরও দাবি করেন, ভবিষ্যতে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের যেকোনো ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে।

তবে হুতিদের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। এছাড়া হামলার দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ