ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আলিয়া মাদ্রাসায় ধাওয়া-পাল্টাধাওয়া, পুলিশকে এগিয়ে যেতে বললেন নয়ন

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। একপর্যায়ে সেখানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও উপস্থিত হতে দেখা যায়।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে মাদ্রাসা মাঠের সামনে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে হলের আসন দখলকে কেন্দ্র করে দুই ছাত্রসংগঠনের মধ্যে উত্তেজনা সৃষ্টির কথা জানা গেলেও উভয় পক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। সংঘর্ষের সময় কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়।

বিকেল ৫টার পর মাদ্রাসা মোড় এলাকায় মাথায় হেলমেট এবং হাতে পাইপ নিয়ে উপস্থিত হন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন। তাকে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতেও দেখা যায়।

ছড়িয়ে পড়া ভিডিওতে নয়নকে পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না কেন? আপনারা সামনে যান। আমরা আপনাদের সহযোগিতা করব।’

এর আগে একই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ট্যাগ : ছাত্রদল ছাত্রশিবির ঢাকা আলিয়া মাদ্রাসা রবিউল ইসলাম নয়ন

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আলিয়া মাদ্রাসায় ধাওয়া-পাল্টাধাওয়া, পুলিশকে এগিয়ে যেতে বললেন নয়ন

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। একপর্যায়ে সেখানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও উপস্থিত হতে দেখা যায়।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে মাদ্রাসা মাঠের সামনে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে হলের আসন দখলকে কেন্দ্র করে দুই ছাত্রসংগঠনের মধ্যে উত্তেজনা সৃষ্টির কথা জানা গেলেও উভয় পক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। সংঘর্ষের সময় কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়।

বিকেল ৫টার পর মাদ্রাসা মোড় এলাকায় মাথায় হেলমেট এবং হাতে পাইপ নিয়ে উপস্থিত হন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন। তাকে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতেও দেখা যায়।

ছড়িয়ে পড়া ভিডিওতে নয়নকে পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না কেন? আপনারা সামনে যান। আমরা আপনাদের সহযোগিতা করব।’

এর আগে একই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ