ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বেসরকারি আয়োজনে শেখ হাসিনার ভাষণ, দায় নেবে না নয়াদিল্লি

ছবি: সংগৃহীত
ফলো করুন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে নির্ধারিত বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রকাশিত কোনো মতামতকেও সরকার সমর্থন করে না বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বুধবার (৫ আগস্ট) নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থা আয়োজন করছে।

তিনি বলেন, ‘এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। ওই মঞ্চে কোনো মতামত প্রকাশ করা হলে সরকার তার কোনোটিই সমর্থন করে না।’

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর বিভিন্ন সময়ে তার অডিও বক্তব্য প্রকাশিত হলেও নয়াদিল্লির এ আয়োজনকে তার প্রথম প্রকাশ্য অনুষ্ঠানে অংশগ্রহণ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগ : ভারত শেখ হাসিনা রণধীর জয়সওয়াল

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বেসরকারি আয়োজনে শেখ হাসিনার ভাষণ, দায় নেবে না নয়াদিল্লি

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে নির্ধারিত বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রকাশিত কোনো মতামতকেও সরকার সমর্থন করে না বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বুধবার (৫ আগস্ট) নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থা আয়োজন করছে।

তিনি বলেন, ‘এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। ওই মঞ্চে কোনো মতামত প্রকাশ করা হলে সরকার তার কোনোটিই সমর্থন করে না।’

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর বিভিন্ন সময়ে তার অডিও বক্তব্য প্রকাশিত হলেও নয়াদিল্লির এ আয়োজনকে তার প্রথম প্রকাশ্য অনুষ্ঠানে অংশগ্রহণ হিসেবে দেখা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ