ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চীনা ডেটা সেন্টার যন্ত্রাংশ নিষিদ্ধের খসড়া করছে ট্রাম্প প্রশাসন

ছবি: সংগৃহীত
ফলো করুন

জাতীয় নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে চীনে তৈরি ডেটা সেন্টারের নির্দিষ্ট কিছু যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রে আমদানি ও বিক্রি নিষিদ্ধ করার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, সম্ভাব্য নিষেধাজ্ঞার আওতায় অপটিক্যাল ট্রান্সসিভারের মতো যোগাযোগ সরঞ্জামের নতুন মডেল থাকতে পারে। ডেটা সেন্টারের সার্ভারগুলোর মধ্যে উচ্চগতিতে তথ্য আদান-প্রদানে এসব যন্ত্র ব্যবহার করা হয়।

যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ডেটা সেন্টার নির্মাণ দ্রুত বাড়তে থাকায় এসব সরঞ্জামের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন মার্কিন কর্মকর্তারা। তাদের আশঙ্কা, চীনা প্রযুক্তির মাধ্যমে সংবেদনশীল তথ্য সংগ্রহ, যোগাযোগে বিঘ্ন সৃষ্টি কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামোয় দূর থেকে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে।

পরিকল্পনাটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে। তাই নিষেধাজ্ঞার চূড়ান্ত আওতা ও কার্যকরের সময় পরিবর্তিত হতে পারে। নতুন মডেলের অনুমোদন বন্ধ করা হলেও আগে অনুমোদিত সরঞ্জামের ব্যবহার ও বিক্রি অব্যাহত থাকতে পারে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।

সম্ভাব্য নিষেধাজ্ঞায় চীনের শীর্ষ অপটিক্যাল ট্রান্সসিভার প্রস্তুতকারক ঝংজি ইনোলাইটসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতিষ্ঠানটি দ্রুতগতির ডেটা যোগাযোগ সরঞ্জামের আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ সরবরাহকারী।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রান্সসিভার ডেটা সেন্টারের যোগাযোগব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় এতে নিরাপত্তা দুর্বলতা থাকলে পুরো নেটওয়ার্ক ঝুঁকিতে পড়তে পারে। তবে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে বেইজিং। দেশটির অভিযোগ, যুক্তরাষ্ট্র নিরাপত্তার নামে বাণিজ্য ও প্রযুক্তিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র চীন ডেটা সেন্টার

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

চীনা ডেটা সেন্টার যন্ত্রাংশ নিষিদ্ধের খসড়া করছে ট্রাম্প প্রশাসন

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে চীনে তৈরি ডেটা সেন্টারের নির্দিষ্ট কিছু যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রে আমদানি ও বিক্রি নিষিদ্ধ করার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, সম্ভাব্য নিষেধাজ্ঞার আওতায় অপটিক্যাল ট্রান্সসিভারের মতো যোগাযোগ সরঞ্জামের নতুন মডেল থাকতে পারে। ডেটা সেন্টারের সার্ভারগুলোর মধ্যে উচ্চগতিতে তথ্য আদান-প্রদানে এসব যন্ত্র ব্যবহার করা হয়।

যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ডেটা সেন্টার নির্মাণ দ্রুত বাড়তে থাকায় এসব সরঞ্জামের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন মার্কিন কর্মকর্তারা। তাদের আশঙ্কা, চীনা প্রযুক্তির মাধ্যমে সংবেদনশীল তথ্য সংগ্রহ, যোগাযোগে বিঘ্ন সৃষ্টি কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামোয় দূর থেকে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে।

পরিকল্পনাটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে। তাই নিষেধাজ্ঞার চূড়ান্ত আওতা ও কার্যকরের সময় পরিবর্তিত হতে পারে। নতুন মডেলের অনুমোদন বন্ধ করা হলেও আগে অনুমোদিত সরঞ্জামের ব্যবহার ও বিক্রি অব্যাহত থাকতে পারে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।

সম্ভাব্য নিষেধাজ্ঞায় চীনের শীর্ষ অপটিক্যাল ট্রান্সসিভার প্রস্তুতকারক ঝংজি ইনোলাইটসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতিষ্ঠানটি দ্রুতগতির ডেটা যোগাযোগ সরঞ্জামের আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ সরবরাহকারী।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রান্সসিভার ডেটা সেন্টারের যোগাযোগব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় এতে নিরাপত্তা দুর্বলতা থাকলে পুরো নেটওয়ার্ক ঝুঁকিতে পড়তে পারে। তবে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে বেইজিং। দেশটির অভিযোগ, যুক্তরাষ্ট্র নিরাপত্তার নামে বাণিজ্য ও প্রযুক্তিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ