ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জবি ও ঢাকা কলেজের পর আলিয়ায় শিবির-ছাত্রদল সংঘর্ষ

ছবি: সংগৃহীত
ফলো করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের পর এবার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় সংঘর্ষে জড়িয়েছেন ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। আবাসিক হলের সিট নিয়ে বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে পুরান ঢাকার বকশীবাজারে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল থেকেই দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুরের পর পরিস্থিতির অবনতি হলে উভয় পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

ছাত্রশিবিরের নেতাকর্মীদের অভিযোগ, হলের সিট ‘অবৈধভাবে দখলের’ প্রতিবাদ করায় তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে ছাত্রদল নেতারা দাবি করেন, ছাত্রশিবির পরিকল্পিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

সংঘর্ষ থামার পরও মাদ্রাসা ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এ ঘটনায় হতাহতের নির্ভরযোগ্য তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এর আগে একই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে এবং ঢাকা কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ঢাকা কলেজের ঘটনায় দুই পক্ষের অন্তত ২৭ জন আহত হওয়ার দাবি করা হয়েছে।

ট্যাগ : ইসলামী ছাত্রশিবির ছাত্রদল ঢাকা আলিয়া মাদ্রাসা

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

জবি ও ঢাকা কলেজের পর আলিয়ায় শিবির-ছাত্রদল সংঘর্ষ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের পর এবার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় সংঘর্ষে জড়িয়েছেন ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। আবাসিক হলের সিট নিয়ে বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে পুরান ঢাকার বকশীবাজারে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল থেকেই দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুরের পর পরিস্থিতির অবনতি হলে উভয় পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

ছাত্রশিবিরের নেতাকর্মীদের অভিযোগ, হলের সিট ‘অবৈধভাবে দখলের’ প্রতিবাদ করায় তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে ছাত্রদল নেতারা দাবি করেন, ছাত্রশিবির পরিকল্পিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

সংঘর্ষ থামার পরও মাদ্রাসা ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এ ঘটনায় হতাহতের নির্ভরযোগ্য তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এর আগে একই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে এবং ঢাকা কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ঢাকা কলেজের ঘটনায় দুই পক্ষের অন্তত ২৭ জন আহত হওয়ার দাবি করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ