ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পেজেশকিয়ানের পদত্যাগের খবর ‘সম্পূর্ণ মিথ্যা’: তেহরান

সংগৃহীত ছবি
ফলো করুন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগ করছেন—এমন খবরকে ‘বাজে কথা’ ও ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে দেশটির প্রেসিডেন্টের দপ্তর।

দপ্তরটির যোগাযোগ ও তথ্য বিভাগের উপপরিচালক মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, মিথ্যাবাদী, প্রতারক ও বেপরোয়া চরমপন্থিদের একটি জোট ইরানের জাতীয় ঐক্য ও সংহতিকে লক্ষ্যবস্তু করছে।

এর আগে ইরানের ধর্মীয় নেতা মোহাম্মদ বাঘের খারাজি দাবি করেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি পেজেশকিয়ানকে সতর্ক করেছেন—তিনি আবারও পদত্যাগের চেষ্টা করলে সেটি গ্রহণ করা হবে। মন্তব্যটি ইরানি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে পদত্যাগের গুঞ্জন তৈরি হয়।

তবে খারাজির বক্তব্যের পক্ষে সর্বোচ্চ নেতার দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

বিবিসি ফার্সির বরাতে প্রকাশিত একটি ভিডিওতে পেজেশকিয়ানকে বলতে শোনা যায়, ‘আমি পদত্যাগ করব না এবং অবিচল থাকব।’ তিনি আরও বলেন, তাঁর সরকার সামরিক বাহিনীর সঙ্গে পূর্ণ যোগাযোগ বজায় রেখেছে।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতিসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে পেজেশকিয়ানের বক্তব্যের পূর্ণাঙ্গ ভিডিও ও লিখিত বিবরণ প্রকাশ করা হবে।

এর আগেও পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জন ছড়ালে ইরান সরকার তা প্রত্যাখ্যান করেছিল। গত জুনে তিনি বলেছিলেন, যত দিন বেঁচে আছেন, তত দিন দায়িত্ব পালন করে যাবেন। 

সূত্র: তাসনিম নিউজ

ট্যাগ : মাসুদ পেজেশকিয়ান ইরান, পদত্যাগের গুঞ্জন মেহদি তাবাতাবাই

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

পেজেশকিয়ানের পদত্যাগের খবর ‘সম্পূর্ণ মিথ্যা’: তেহরান

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগ করছেন—এমন খবরকে ‘বাজে কথা’ ও ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে দেশটির প্রেসিডেন্টের দপ্তর।

দপ্তরটির যোগাযোগ ও তথ্য বিভাগের উপপরিচালক মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, মিথ্যাবাদী, প্রতারক ও বেপরোয়া চরমপন্থিদের একটি জোট ইরানের জাতীয় ঐক্য ও সংহতিকে লক্ষ্যবস্তু করছে।

এর আগে ইরানের ধর্মীয় নেতা মোহাম্মদ বাঘের খারাজি দাবি করেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি পেজেশকিয়ানকে সতর্ক করেছেন—তিনি আবারও পদত্যাগের চেষ্টা করলে সেটি গ্রহণ করা হবে। মন্তব্যটি ইরানি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে পদত্যাগের গুঞ্জন তৈরি হয়।

তবে খারাজির বক্তব্যের পক্ষে সর্বোচ্চ নেতার দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

বিবিসি ফার্সির বরাতে প্রকাশিত একটি ভিডিওতে পেজেশকিয়ানকে বলতে শোনা যায়, ‘আমি পদত্যাগ করব না এবং অবিচল থাকব।’ তিনি আরও বলেন, তাঁর সরকার সামরিক বাহিনীর সঙ্গে পূর্ণ যোগাযোগ বজায় রেখেছে।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতিসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে পেজেশকিয়ানের বক্তব্যের পূর্ণাঙ্গ ভিডিও ও লিখিত বিবরণ প্রকাশ করা হবে।

এর আগেও পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জন ছড়ালে ইরান সরকার তা প্রত্যাখ্যান করেছিল। গত জুনে তিনি বলেছিলেন, যত দিন বেঁচে আছেন, তত দিন দায়িত্ব পালন করে যাবেন। 

সূত্র: তাসনিম নিউজ

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ