ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি উপমন্ত্রীর বৈঠক

ছবি : সংগৃহিত
ফলো করুন

সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে যৌথ বৈঠক করেছেন।

মঙ্গলবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

দুপুরে বৈঠক শেষ হলেও কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে আলোচনার বিস্তারিত প্রকাশ করেনি। তবে বৈঠকসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্টসংক্রান্ত বিষয়, বাংলাদেশি জনশক্তি নিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও দক্ষ কর্মী পাঠানো, শ্রমবাজারে বিদ্যমান সমস্যার সমাধান এবং কর্মীদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ও আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া জ্বালানি নিরাপত্তা, সৌদি বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও দুই পক্ষ মতবিনিময় করেছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীর। পরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গেও বৈঠক করবেন তিনি।

দুই দিনের সফর শেষে মঙ্গলবার রাতেই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

এর আগে সোমবার রাতে ঢাকায় পৌঁছান ওয়ালিদ এল খেরেজি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক, শ্রমবাজার ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফর ও বৈঠকগুলো দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারণের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগ : সালাহউদ্দিন আহমদ ড. খলিলুর রহমান বাংলাদেশ সৌদি আরব সম্পর্ক

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি উপমন্ত্রীর বৈঠক

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে যৌথ বৈঠক করেছেন।

মঙ্গলবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

দুপুরে বৈঠক শেষ হলেও কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে আলোচনার বিস্তারিত প্রকাশ করেনি। তবে বৈঠকসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্টসংক্রান্ত বিষয়, বাংলাদেশি জনশক্তি নিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও দক্ষ কর্মী পাঠানো, শ্রমবাজারে বিদ্যমান সমস্যার সমাধান এবং কর্মীদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ও আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া জ্বালানি নিরাপত্তা, সৌদি বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও দুই পক্ষ মতবিনিময় করেছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীর। পরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গেও বৈঠক করবেন তিনি।

দুই দিনের সফর শেষে মঙ্গলবার রাতেই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

এর আগে সোমবার রাতে ঢাকায় পৌঁছান ওয়ালিদ এল খেরেজি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক, শ্রমবাজার ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফর ও বৈঠকগুলো দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারণের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ