ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয় জুলাই অভ্যুত্থান: রিজভী

ছবি : সংগৃহীত
ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থান গুরুত্বের বিচারে ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রোববার (২ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ, প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ফরাসি বিপ্লব ছিল মানুষের অধিকার ও নাগরিক স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রাম। একইভাবে জুলাই গণঅভ্যুত্থানেও গণতন্ত্র, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য দেশের তরুণেরা জীবন উৎসর্গ করেছেন।

বিশ্বের অধিকাংশ বিপ্লবই রক্তক্ষয়ী ছিল উল্লেখ করে তিনি দাবি করেন, জুলাই অভ্যুত্থানে মাত্র এক মাসে যে প্রাণহানি ও রক্তপাত ঘটেছে, তা বৈশ্বিক ইতিহাসেও বিরল। সে সময় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অসংখ্য তরুণ রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগ : জুলাই গণঅভ্যুত্থান রিজভী কাজী নজরুল ইসলা

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয় জুলাই অভ্যুত্থান: রিজভী

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থান গুরুত্বের বিচারে ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রোববার (২ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ, প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ফরাসি বিপ্লব ছিল মানুষের অধিকার ও নাগরিক স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রাম। একইভাবে জুলাই গণঅভ্যুত্থানেও গণতন্ত্র, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য দেশের তরুণেরা জীবন উৎসর্গ করেছেন।

বিশ্বের অধিকাংশ বিপ্লবই রক্তক্ষয়ী ছিল উল্লেখ করে তিনি দাবি করেন, জুলাই অভ্যুত্থানে মাত্র এক মাসে যে প্রাণহানি ও রক্তপাত ঘটেছে, তা বৈশ্বিক ইতিহাসেও বিরল। সে সময় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অসংখ্য তরুণ রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ