ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরাকি কুর্দিস্তানে ১৪টি অভিযান চালানোর দাবি ইরানি বাহিনীর

সংগৃহীত ছবি
ফলো করুন

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে গত চার মাসে ১৪টি অভিযান চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ ও বিশ্লেষণ প্ল্যাটফর্ম মিডল ইস্ট স্পেক্টেটরের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সেনাবাহিনীর ২৩তম ‘তাকাভার’ বিশেষ ইউনিট এরবিল ও সুলাইমানিয়াসহ কুর্দিস্তানের বিভিন্ন এলাকায় অভিযানগুলো পরিচালনা করেছে। এসব অভিযানে ইরানবিরোধী একাধিক কুর্দি সশস্ত্র গোষ্ঠীর নেতা নিহত হয়েছেন বলে দাবি করা হয়।

ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি অভিযান শেষে বিশেষ ইউনিটের সদস্যরা নিজেদের কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি ছাড়াই ঘাঁটিতে ফিরে এসেছেন।

ইরান দীর্ঘদিন ধরে ইরাকি কুর্দিস্তানে অবস্থানরত ইরানি কুর্দি বিরোধী সংগঠনগুলোকে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিযুক্ত করে আসছে। এসব সংগঠনের বিরুদ্ধে অঞ্চলটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর তথ্যও বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে।

তবে ইরানের ২৩তম তাকাভার ইউনিটের কথিত ১৪টি স্থল অভিযান, নিহত ব্যক্তিদের পরিচয় কিংবা অভিযানের সুনির্দিষ্ট স্থান ও সময় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরাকের কেন্দ্রীয় সরকার বা কুর্দিস্তান আঞ্চলিক সরকারের পক্ষ থেকেও এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র:  শাফাক নিউজ

ট্যাগ : ইরান ইরাকি কুর্দিস্তান তাকাভার ব্রিগেড

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইরাকি কুর্দিস্তানে ১৪টি অভিযান চালানোর দাবি ইরানি বাহিনীর

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে গত চার মাসে ১৪টি অভিযান চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ ও বিশ্লেষণ প্ল্যাটফর্ম মিডল ইস্ট স্পেক্টেটরের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সেনাবাহিনীর ২৩তম ‘তাকাভার’ বিশেষ ইউনিট এরবিল ও সুলাইমানিয়াসহ কুর্দিস্তানের বিভিন্ন এলাকায় অভিযানগুলো পরিচালনা করেছে। এসব অভিযানে ইরানবিরোধী একাধিক কুর্দি সশস্ত্র গোষ্ঠীর নেতা নিহত হয়েছেন বলে দাবি করা হয়।

ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি অভিযান শেষে বিশেষ ইউনিটের সদস্যরা নিজেদের কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি ছাড়াই ঘাঁটিতে ফিরে এসেছেন।

ইরান দীর্ঘদিন ধরে ইরাকি কুর্দিস্তানে অবস্থানরত ইরানি কুর্দি বিরোধী সংগঠনগুলোকে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিযুক্ত করে আসছে। এসব সংগঠনের বিরুদ্ধে অঞ্চলটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর তথ্যও বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে।

তবে ইরানের ২৩তম তাকাভার ইউনিটের কথিত ১৪টি স্থল অভিযান, নিহত ব্যক্তিদের পরিচয় কিংবা অভিযানের সুনির্দিষ্ট স্থান ও সময় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরাকের কেন্দ্রীয় সরকার বা কুর্দিস্তান আঞ্চলিক সরকারের পক্ষ থেকেও এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র:  শাফাক নিউজ

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ