ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

সংগৃহীত ছবি
ফলো করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো ধরনের আলোচনা চলছে না বলে জানিয়েছে ইরান। সোমবার (৩ আগস্ট) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ কথা বলেন।

এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দিনের সেই দাবি নাকচ করল তেহরান, যেখানে তিনি বলেছিলেন, সোমবার বিকেলে ইরানের সঙ্গে আলোচনা শুরু হবে।

বাকাই জানান, ওয়াশিংটনের কোনো প্রতিনিধিদলকে স্বাগত জানানো কিংবা যুক্তরাষ্ট্রে ইরানি প্রতিনিধিদল পাঠানোর কোনো পরিকল্পনা নেই। বর্তমানে ইরানের মনোযোগ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চলমান আলোচনায় রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি পথ খুঁজে বের করার চেষ্টা চলছে। সেটি উত্তর বা দক্ষিণ দিকের পথ নয়; বরং এমন একটি পথ হতে হবে, যা উভয় দেশের সার্বভৌম অধিকারকে সম্মান করবে এবং ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করবে।

এর আগে রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের অনুরোধে তিনি ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন হামলার নির্দেশ স্থগিত রেখেছেন। এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও তাঁর টেলিফোনে কথা হয়।

ট্রাম্প বলেন, তিনি সৌদি যুবরাজের কাছে জানতে চেয়েছিলেন, তাঁরা হামলা নাকি সমঝোতা চান। জবাবে উপসাগরীয় দেশগুলো হামলার পরিবর্তে একটি চুক্তির প্রতি সমর্থন জানিয়েছে। কারণ নতুন হামলা পরিস্থিতিকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যেতে পারে, তা নিশ্চিত নয়।

তবে ইরান স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নির্ধারিত নেই। হরমুজ প্রণালিতে সাময়িক নিরাপদ নৌপথ প্রতিষ্ঠার বিষয়ে কেবল ওমানের সঙ্গে আলোচনা চলছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো ধরনের আলোচনা চলছে না বলে জানিয়েছে ইরান। সোমবার (৩ আগস্ট) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ কথা বলেন।

এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দিনের সেই দাবি নাকচ করল তেহরান, যেখানে তিনি বলেছিলেন, সোমবার বিকেলে ইরানের সঙ্গে আলোচনা শুরু হবে।

বাকাই জানান, ওয়াশিংটনের কোনো প্রতিনিধিদলকে স্বাগত জানানো কিংবা যুক্তরাষ্ট্রে ইরানি প্রতিনিধিদল পাঠানোর কোনো পরিকল্পনা নেই। বর্তমানে ইরানের মনোযোগ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চলমান আলোচনায় রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি পথ খুঁজে বের করার চেষ্টা চলছে। সেটি উত্তর বা দক্ষিণ দিকের পথ নয়; বরং এমন একটি পথ হতে হবে, যা উভয় দেশের সার্বভৌম অধিকারকে সম্মান করবে এবং ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করবে।

এর আগে রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের অনুরোধে তিনি ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন হামলার নির্দেশ স্থগিত রেখেছেন। এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও তাঁর টেলিফোনে কথা হয়।

ট্রাম্প বলেন, তিনি সৌদি যুবরাজের কাছে জানতে চেয়েছিলেন, তাঁরা হামলা নাকি সমঝোতা চান। জবাবে উপসাগরীয় দেশগুলো হামলার পরিবর্তে একটি চুক্তির প্রতি সমর্থন জানিয়েছে। কারণ নতুন হামলা পরিস্থিতিকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যেতে পারে, তা নিশ্চিত নয়।

তবে ইরান স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নির্ধারিত নেই। হরমুজ প্রণালিতে সাময়িক নিরাপদ নৌপথ প্রতিষ্ঠার বিষয়ে কেবল ওমানের সঙ্গে আলোচনা চলছে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ