ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইন্টারনেট ছাড়াই ব্যাংকিং অ্যাপ চালুর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইন্টারনেট সংযোগ না থাকলেও ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার অ্যাপ ব্যবহার করে লেনদেন চালু রাখার প্রযুক্তি নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ডিজিটাল লেনদেন এবং বাংলা কিউআর সেবার সম্প্রসারণ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, মোবাইল ডেটা না থাকলেও যেন গ্রাহকেরা প্রয়োজনীয় ব্যাংকিং অ্যাপ ব্যবহার করতে পারেন, সেই ব্যবস্থা তৈরির চেষ্টা চলছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দুর্বল নেটওয়ার্ক কিংবা ইন্টারনেট বিভ্রাটের সময়ও সীমিত পরিসরে ডিজিটাল আর্থিক সেবা সচল রাখা সম্ভব হতে পারে।

বাংলাদেশ ব্যাংক নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়াতে গত ১ জুলাই থেকে বাংলা কিউআর ব্যবস্থার ব্যবহার সম্প্রসারণ করেছে। এই ব্যবস্থায় একটি অভিন্ন কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার গ্রাহকেরা অর্থ পরিশোধ করতে পারেন। লেনদেনগুলো কেন্দ্রীয় ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচের মাধ্যমে নিষ্পত্তি হয়।

কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে সরকারি সেবার অর্থ পরিশোধেও বাংলা কিউআর ব্যবহার বাড়ানো হতে পারে। পাশাপাশি ইন্টারনেট সংযোগ ছাড়াই কিউআরভিত্তিক লেনদেন করার প্রযুক্তিগত কাঠামো তৈরির কাজ চলছে। তবে এই সুবিধা কবে নাগাদ চালু হবে কিংবা কোন কোন ব্যাংক ও আর্থিক সেবার অ্যাপে প্রথমে যুক্ত হবে, তা এখনো জানানো হয়নি।

বর্তমানে ব্যাংকিং অ্যাপ ও কিউআর লেনদেনের জন্য স্মার্টফোন এবং সক্রিয় ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়। ফলে প্রত্যন্ত অঞ্চল, দুর্বল নেটওয়ার্কের এলাকা কিংবা সাময়িক ইন্টারনেট বিভ্রাটের সময় ডিজিটাল লেনদেন ব্যাহত হয়। অফলাইন বা ডেটামুক্ত ব্যবস্থা চালু করা গেলে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং সেবা সচল রাখা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলা কিউআর চালুর পর এর মাধ্যমে দৈনিক লেনদেনের সংখ্যা ও অর্থের পরিমাণ বেড়েছে। তবে দেশের মোট ডিজিটাল লেনদেনের তুলনায় কিউআরের অংশ এখনো সীমিত। গ্রাহক ও ব্যবসায়ীদের এই ব্যবস্থায় যুক্ত করাই এখন বড় চ্যালেঞ্জ।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর মোবাইল ব্যাংকিং ডিজিটাল লেনদেন

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইন্টারনেট ছাড়াই ব্যাংকিং অ্যাপ চালুর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

ইন্টারনেট সংযোগ না থাকলেও ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার অ্যাপ ব্যবহার করে লেনদেন চালু রাখার প্রযুক্তি নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ডিজিটাল লেনদেন এবং বাংলা কিউআর সেবার সম্প্রসারণ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, মোবাইল ডেটা না থাকলেও যেন গ্রাহকেরা প্রয়োজনীয় ব্যাংকিং অ্যাপ ব্যবহার করতে পারেন, সেই ব্যবস্থা তৈরির চেষ্টা চলছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দুর্বল নেটওয়ার্ক কিংবা ইন্টারনেট বিভ্রাটের সময়ও সীমিত পরিসরে ডিজিটাল আর্থিক সেবা সচল রাখা সম্ভব হতে পারে।

বাংলাদেশ ব্যাংক নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়াতে গত ১ জুলাই থেকে বাংলা কিউআর ব্যবস্থার ব্যবহার সম্প্রসারণ করেছে। এই ব্যবস্থায় একটি অভিন্ন কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার গ্রাহকেরা অর্থ পরিশোধ করতে পারেন। লেনদেনগুলো কেন্দ্রীয় ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচের মাধ্যমে নিষ্পত্তি হয়।

কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে সরকারি সেবার অর্থ পরিশোধেও বাংলা কিউআর ব্যবহার বাড়ানো হতে পারে। পাশাপাশি ইন্টারনেট সংযোগ ছাড়াই কিউআরভিত্তিক লেনদেন করার প্রযুক্তিগত কাঠামো তৈরির কাজ চলছে। তবে এই সুবিধা কবে নাগাদ চালু হবে কিংবা কোন কোন ব্যাংক ও আর্থিক সেবার অ্যাপে প্রথমে যুক্ত হবে, তা এখনো জানানো হয়নি।

বর্তমানে ব্যাংকিং অ্যাপ ও কিউআর লেনদেনের জন্য স্মার্টফোন এবং সক্রিয় ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়। ফলে প্রত্যন্ত অঞ্চল, দুর্বল নেটওয়ার্কের এলাকা কিংবা সাময়িক ইন্টারনেট বিভ্রাটের সময় ডিজিটাল লেনদেন ব্যাহত হয়। অফলাইন বা ডেটামুক্ত ব্যবস্থা চালু করা গেলে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং সেবা সচল রাখা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলা কিউআর চালুর পর এর মাধ্যমে দৈনিক লেনদেনের সংখ্যা ও অর্থের পরিমাণ বেড়েছে। তবে দেশের মোট ডিজিটাল লেনদেনের তুলনায় কিউআরের অংশ এখনো সীমিত। গ্রাহক ও ব্যবসায়ীদের এই ব্যবস্থায় যুক্ত করাই এখন বড় চ্যালেঞ্জ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ