ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ক্ষমতা হারানোর পর প্রথম প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

ছবি : সংগৃহিত
ফলো করুন

২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে ভারতে যাওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্য গণমাধ্যম অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন। অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার সম্ভাব্য রূপরেখা নিয়ে কথা বলতে পারেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নয়াদিল্লির মথুরা রোডে স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এফসিসি সাউথ এশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে।

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির দ্বিতীয় বার্ষিকীর দিনেই এই আয়োজন করা হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্রবিক্ষোভ ব্যাপক গণআন্দোলনে রূপ নেয়। আন্দোলনের মুখে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এর মধ্য দিয়ে তার দীর্ঘ শাসনের অবসান ঘটে।

ভারতে যাওয়ার পর শেখ হাসিনা কোনো উন্মুক্ত অনুষ্ঠান বা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেননি। সে কারণে আসন্ন বক্তব্যকে ক্ষমতা ছাড়ার পর তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ্য উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশের কয়েকজন সাবেক রাজনীতিক, কূটনীতিক, বিশ্লেষক ও পরিচিত ব্যক্তির অংশগ্রহণের কথা উল্লেখ রয়েছে।

অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছেলে ও সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক।

এ ছাড়া প্যানেলে সাবেক ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএর পরিচালক শাহ মো. বখতিয়ার উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়া ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবসের সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কথাও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ২০২৬ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে।

প্রতিবেদনে আরও বলা হয়, নতুন সরকার সাবেক আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতার বিরুদ্ধে আইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। চলমান বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

ট্যাগ : বাংলাদেশ রাজনীতি শেখ হাসিনা নয়াদিল্লি

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ক্ষমতা হারানোর পর প্রথম প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ