ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৭ মাত্রার ভূমিকম্পে ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানী ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি শক্তিশালী ভূমিকম্প হলে ফায়ার সার্ভিসের নিজস্ব স্থাপনা, জনবল ও সরঞ্জামও ক্ষতির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

রোববার দুপুরে রাজধানীর বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে আয়োজিত অগ্নিনিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, বড় ধরনের ভূমিকম্পে একই সময়ে ঢাকার অসংখ্য স্থানে ভবন ধস, অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে সব এলাকায় একযোগে উদ্ধার তৎপরতা চালানো অত্যন্ত কঠিন হয়ে উঠবে।

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া নিশ্চিত করতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ১০০টি ফায়ার স্টেশনকে বিশেষ পরিকল্পনার আওতায় আনা হয়েছে। প্রয়োজন হলে এসব স্টেশন থেকে জনবল ও উদ্ধার সরঞ্জাম দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হবে।

তিনি জানান, পরিকল্পনার কার্যকারিতা যাচাইয়ে ইতোমধ্যে একটি পরীক্ষামূলক মহড়া সম্পন্ন হয়েছে। জরুরি পরিস্থিতিতে হেলিকপ্টারের মাধ্যমে ছোট উদ্ধার সরঞ্জাম ও ফায়ার ফাইটার পরিবহনের ব্যবস্থাও বিবেচনায় রাখা হয়েছে।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল ও টানেলের মতো নতুন অবকাঠামো ঘিরে ভিন্ন ধরনের ঝুঁকি তৈরি হয়েছে উল্লেখ করে জাহেদ কামাল বলেন, এসব স্থানে দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিস সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি জানান, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় একটি ফায়ার স্টেশন স্থাপন করা হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সহায়তায় সংশ্লিষ্ট সদস্যদের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

দুর্যোগের সময় গণমাধ্যমের আগাম প্রস্তুতির ওপরও গুরুত্ব দেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। তিনি বলেন, সংবাদমাধ্যমগুলো আগে থেকেই এলাকা ভাগ করে তথ্য সংগ্রহের পরিকল্পনা করলে সরকারের কাছে দ্রুত ও নির্ভুল তথ্য পৌঁছানো সম্ভব হবে। এতে উদ্ধার অভিযান আরও কার্যকর হতে পারে।

প্রশিক্ষণে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : ঢাকা ভূমিকম্প ফায়ার সার্ভিস

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

৭ মাত্রার ভূমিকম্পে ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ