ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, বন্দুকধারীসহ নিহত ৩

ছবি : সংগৃহিত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে ইন-এন-আউট বার্গারের একটি রেস্তোরাঁর কাছে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শহরের জনসংযোগ সমন্বয়কারী জশ পামার জানান, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ওই এলাকায় একজন সক্রিয় বন্দুকধারীর খবর পায় পুলিশ। ঘটনাস্থলটি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও রেস্তোরাঁয় ঘেরা একটি জনবহুল শপিং জোন। খবর পাওয়ার পর পুলিশ দ্রুত এলাকাটি ঘিরে ফেলে।

প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। টুইন ফলসের পুলিশপ্রধান ম্যাথিউ হিকস জানান, সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের জন্য আর কোনো তাৎক্ষণিক হুমকি নেই।

প্রাথমিক প্রতিবেদনে দুজন আহত হওয়ার কথা বলা হলেও পরবর্তী হালনাগাদ তথ্যে আহতের সংখ্যা সাতজন বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকটি সড়ক এবং পেরিন সেতু সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কাছের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও চলাচল সীমিত করা হয় এবং সাধারণ মানুষকে এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেয় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গুলির শব্দ শুরু হওয়ার পর রেস্তোরাঁর ক্রেতা ও কর্মীরা দ্রুত নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন। তবে হামলার পুরো ঘটনাপ্রবাহ এবং অন্য কোনো ব্যক্তি এতে জড়িত ছিলেন কি না, তা এখনও তদন্তাধীন।

পুলিশ বন্দুকধারীর পরিচয়, হামলার উদ্দেশ্য এবং ব্যবহৃত অস্ত্র সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয়ও পরিবারের সদস্যদের জানানোর আগে গোপন রাখা হয়েছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : যুক্তরাষ্ট্র বন্দুক হামলা গুলিবর্ষণ

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, বন্দুকধারীসহ নিহত ৩

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে ইন-এন-আউট বার্গারের একটি রেস্তোরাঁর কাছে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শহরের জনসংযোগ সমন্বয়কারী জশ পামার জানান, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ওই এলাকায় একজন সক্রিয় বন্দুকধারীর খবর পায় পুলিশ। ঘটনাস্থলটি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও রেস্তোরাঁয় ঘেরা একটি জনবহুল শপিং জোন। খবর পাওয়ার পর পুলিশ দ্রুত এলাকাটি ঘিরে ফেলে।

প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। টুইন ফলসের পুলিশপ্রধান ম্যাথিউ হিকস জানান, সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের জন্য আর কোনো তাৎক্ষণিক হুমকি নেই।

প্রাথমিক প্রতিবেদনে দুজন আহত হওয়ার কথা বলা হলেও পরবর্তী হালনাগাদ তথ্যে আহতের সংখ্যা সাতজন বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকটি সড়ক এবং পেরিন সেতু সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কাছের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও চলাচল সীমিত করা হয় এবং সাধারণ মানুষকে এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেয় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গুলির শব্দ শুরু হওয়ার পর রেস্তোরাঁর ক্রেতা ও কর্মীরা দ্রুত নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন। তবে হামলার পুরো ঘটনাপ্রবাহ এবং অন্য কোনো ব্যক্তি এতে জড়িত ছিলেন কি না, তা এখনও তদন্তাধীন।

পুলিশ বন্দুকধারীর পরিচয়, হামলার উদ্দেশ্য এবং ব্যবহৃত অস্ত্র সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয়ও পরিবারের সদস্যদের জানানোর আগে গোপন রাখা হয়েছে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ