ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সঙ্গে তিনি সুযোগ হলে সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহের কথাও জানিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে ইউএই প্রেসিডেন্ট কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যাশাও ব্যক্ত করেন।

চিঠিতে ইরানের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

ইউএই প্রেসিডেন্ট অর্থনৈতিক, উন্নয়ন এবং মানবিক খাতে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব ভবিষ্যতেও আরও জোরদার হবে।

এছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণকে স্বাগত জানিয়ে তিনি সুবিধাজনক সময়ে সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন। তার আশা, এই সফর বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে।

ট্যাগ : বাংলাদেশ ইউএই

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্ট

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সঙ্গে তিনি সুযোগ হলে সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহের কথাও জানিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে ইউএই প্রেসিডেন্ট কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যাশাও ব্যক্ত করেন।

চিঠিতে ইরানের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

ইউএই প্রেসিডেন্ট অর্থনৈতিক, উন্নয়ন এবং মানবিক খাতে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব ভবিষ্যতেও আরও জোরদার হবে।

এছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণকে স্বাগত জানিয়ে তিনি সুবিধাজনক সময়ে সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন। তার আশা, এই সফর বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ