ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

ছবি: সংগৃহীত
ফলো করুন

আগস্টের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় যাওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে মালয়েশিয়ার সব খাতে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ তৈরি হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন এসব কথা বলেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

মাহ্দী আমিন বলেন, “আমরা বাস্তবসম্মত একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আগামী মাসের, অর্থাৎ আগস্টের শেষ সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের যাওয়া শুরু হবে।”

তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে কর্মী পাঠানো শুরু হলে দীর্ঘ মেয়াদে তা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দালাল ও অসাধু চক্রের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মালয়েশিয়া সরকারের কাছে পাঠানো ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কার্যকর সমঝোতা স্মারকের আওতায় মালয়েশিয়া নিজস্ব যাচাই-বাছাই ও কাঠামোর ভিত্তিতে এজেন্সির চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ড এবং বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে, তারা নতুন তালিকায় স্থান পাবে না।

মাহ্দী আমিন বলেন, “মালয়েশিয়া সরকারকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি, যারা ফ্যাসিবাদী ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল কিংবা সিন্ডিকেটের অংশ হয়ে দুর্নীতি করেছে, তাদের কাউকেই নতুন তালিকায় রাখা হবে না। মালয়েশিয়ার কর্তৃপক্ষ অল্প সময়ের মধ্যেই বিষয়টি চূড়ান্ত করবে।”

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ