তিনি ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের শহীদ ড. শামসুজ্জোহা এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তাদের আদর্শ থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন তিনি।
মো. মিজানুর রহমান মিনু বলেন, জীবনে সফল হতে হলে শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ ও দক্ষ পেশাজীবী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বরেন্দ্র কলেজ ভবিষ্যতে এ অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে।
রাজশাহী বরেন্দ্র কলেজের গভর্নিং বডির সভাপতি তৌফিকুর রহমান লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।