ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদির দুই তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

ছবি : সংগৃহিত
ফলো করুন

সৌদি আরবের জিজান ও ইয়ানবু অঞ্চলে অবস্থিত দুটি আরামকো তেল স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। শনিবার, ২৫ জুলাই এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, হুদেইদা বন্দর ও কামরান দ্বীপে সাম্প্রতিক বিমান হামলার জবাবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

হুতিদের ভাষ্য অনুযায়ী, জিজানে আরামকোর একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়। একই সময়ে ইয়ানবুর একটি জ্বালানি স্থাপনায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে সৌদি আরব বা আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

হুতি গোষ্ঠী আরও জানিয়েছে, ইয়েমেনে সৌদি অবরোধ এবং সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার প্রতিবাদে বাব আল-মান্দেব প্রণালী দিয়ে সৌদি-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।

মার্কিন-ইরান উত্তেজনার কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাব আল-মান্দেব ও লোহিত সাগরের রুট সৌদি আরবের তেল রপ্তানির জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে এ জলপথে নতুন হুমকি আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

হুতিদের আনুষ্ঠানিক বিবৃতিতে দাবি করা হয়, জিজান ও ইয়ানবুর অভিযান দুটি পৃথক সামরিক পরিকল্পনার অংশ ছিল। প্রথম অভিযানে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়। দ্বিতীয় অভিযানে ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে ইয়ানবুর জ্বালানি অবকাঠামো লক্ষ্য করা হয়।

এদিকে ইয়েমেনি গণমাধ্যম জানিয়েছে, ঘটনার পর দেশটির মারিব ও আল-জউফ প্রদেশে হুতি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

এসব হামলায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে যুক্ত কয়েকজন বিশেষজ্ঞসহ হুতি সদস্যদের প্রাণহানির দাবি করা হয়েছে। তবে নিহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে হুতি গোষ্ঠী তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

সৌদি আরব ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার দাবি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগ : সৌদি আরব আরামকো হুথি

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

সৌদির দুই তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ