ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এইচএসসি পরীক্ষায় অনুপস্থিতদের নিবন্ধনের নির্দেশ

ফাইল ছবি
ফলো করুন

বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

পুনঃপরীক্ষায় অংশ নিতে আগ্রহী পরীক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।

শনিবার, ২৫ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা পুনঃপরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

এই নির্দেশনা পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এ ছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীরাও একই প্রক্রিয়ায় নিবন্ধন করতে পারবেন।

পরীক্ষার্থীদের নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে গিয়ে ২৯ জুলাইয়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর নিবন্ধিত শিক্ষার্থীদের তথ্য সংশ্লিষ্ট কেন্দ্র থেকে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানো হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীদের তালিকা ৩০ জুলাইয়ের মধ্যে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছে।

ট্যাগ : এইচএসসি পরীক্ষা শিক্ষা বোর্ড

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

এইচএসসি পরীক্ষায় অনুপস্থিতদের নিবন্ধনের নির্দেশ

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

পুনঃপরীক্ষায় অংশ নিতে আগ্রহী পরীক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।

শনিবার, ২৫ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা পুনঃপরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

এই নির্দেশনা পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এ ছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীরাও একই প্রক্রিয়ায় নিবন্ধন করতে পারবেন।

পরীক্ষার্থীদের নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে গিয়ে ২৯ জুলাইয়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর নিবন্ধিত শিক্ষার্থীদের তথ্য সংশ্লিষ্ট কেন্দ্র থেকে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানো হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীদের তালিকা ৩০ জুলাইয়ের মধ্যে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ