ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অনির্দিষ্টকালের জন্য স্থগিত সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ । ছবি : সংগৃহিত
ফলো করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত থাকবে নতুন নিয়োগ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের পদায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত। এ স্থগিতাদেশের মেয়াদ নির্দিষ্ট নয় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, নতুন শিক্ষকদের পদায়ন শেষ হওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কার্যক্রম আবার চালু করা হবে। তবে তখন বর্তমান বদলি নীতিমালা বহাল থাকবে নাকি নতুন কোনো নীতিমালা করা হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর আওতায় সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদান প্রক্রিয়া আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে।

নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে। এরপর আগামী ৪ অক্টোবর থেকে তাদের পদায়ন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। পদায়নের পর পর্যায়ক্রমে নতুন শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র যথাসময়ে পাঠানো হবে।

নতুন সহকারী শিক্ষকদের পদায়নের আগে বদলি কার্যক্রম বন্ধ থাকায় বর্তমানে কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ সময়ে বদলির আবেদন বা সুযোগ পাবেন না। পরবর্তী সময়ে পরিস্থিতি ও নীতিমালা পর্যালোচনা করে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগ : প্রাথমিক শিক্ষা ববি হাজ্জাজ

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

অনির্দিষ্টকালের জন্য স্থগিত সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি: ববি হাজ্জাজ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত থাকবে নতুন নিয়োগ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের পদায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত। এ স্থগিতাদেশের মেয়াদ নির্দিষ্ট নয় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, নতুন শিক্ষকদের পদায়ন শেষ হওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কার্যক্রম আবার চালু করা হবে। তবে তখন বর্তমান বদলি নীতিমালা বহাল থাকবে নাকি নতুন কোনো নীতিমালা করা হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর আওতায় সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদান প্রক্রিয়া আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে।

নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে। এরপর আগামী ৪ অক্টোবর থেকে তাদের পদায়ন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। পদায়নের পর পর্যায়ক্রমে নতুন শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র যথাসময়ে পাঠানো হবে।

নতুন সহকারী শিক্ষকদের পদায়নের আগে বদলি কার্যক্রম বন্ধ থাকায় বর্তমানে কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ সময়ে বদলির আবেদন বা সুযোগ পাবেন না। পরবর্তী সময়ে পরিস্থিতি ও নীতিমালা পর্যালোচনা করে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ