ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কাতারের সঙ্গে বৈঠকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাংলাদেশের

ছবি: সংগৃহীত
ফলো করুন

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কাতারের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

শুক্রবার (২৪ জুলাই) দক্ষিণ-পূর্ব এশিয়ার মৈত্রী ও সহযোগিতা চুক্তির (ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কোঅপারেশন) ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের একপর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের আমিরের উদ্দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি চিঠি কাতারের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির কাছে হস্তান্তর করেন।

চিঠিতে বাংলাদেশে কাতারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বিনিয়োগ এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগ : বাংলাদেশ কাতার ড. খলিলুর রহমান

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

কাতারের সঙ্গে বৈঠকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাংলাদেশের

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কাতারের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

শুক্রবার (২৪ জুলাই) দক্ষিণ-পূর্ব এশিয়ার মৈত্রী ও সহযোগিতা চুক্তির (ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কোঅপারেশন) ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের একপর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের আমিরের উদ্দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি চিঠি কাতারের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির কাছে হস্তান্তর করেন।

চিঠিতে বাংলাদেশে কাতারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বিনিয়োগ এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ