ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষার্থীদের পক্ষে মোদির বাসভবনের সামনে কংগ্রেস নেতারা

সংগৃহীত ছবি
ফলো করুন

সংসদ অভিমুখী মিছিলে পুলিশের বলপ্রয়োগের পরদিন দিল্লির যন্তর-মন্তরে আবারও জড়ো হয়েছেন কয়েক শ তরুণ ও শিক্ষার্থী। জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ও দুপুরে যন্তর-মন্তরে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বিকেলের দিকে বিক্ষোভকারীর সংখ্যা বাড়তে থাকে। সোমবারের পুলিশি অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে অনেকে আন্দোলনে যোগ দেন।

বিক্ষোভকারীরা বলেন, লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের ব্যবহার তাদের আন্দোলন থেকে সরাতে পারবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত যন্তর-মন্তরে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপির নেতারা।

শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে বামপন্থী কয়েকজন সংসদ সদস্যও যন্তর-মন্তরে যান। তারা সোমবারের পুলিশি অভিযান নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি এবং প্রশ্নফাঁস ও পরীক্ষা ব্যবস্থার অনিয়ম নিয়ে আলোচনা দাবি করেন।

এদিকে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের কাছে বিক্ষোভ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ দলটির কয়েক ডজন নেতা ও সংসদ সদস্য।

রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচার দাবি করেন এবং নাগরিকদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানান।

দিল্লির লোককল্যাণ মার্গে অনুষ্ঠিত কর্মসূচি থেকে কয়েকজন কংগ্রেস নেতা ও কর্মীকে আটক করে পুলিশ। তবে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কংগ্রেসের দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কাছে সরকারের ক্ষমা চাওয়া।

রাহুল গান্ধী অভিযোগ করেন, সরকার শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর না দিয়ে বলপ্রয়োগ করেছে এবং সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছে না। প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও দাবি করেন তিনি।

অন্যদিকে সরকার জানিয়েছে, প্রশ্নফাঁসের অভিযোগে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরীক্ষা ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে মোদি সরকার।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

ট্যাগ : ভারত দিল্লি ককরোচ জনতা পার্টি বিক্ষোভ সমাবেশ

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের পক্ষে মোদির বাসভবনের সামনে কংগ্রেস নেতারা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ